হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাহির একা একা লাগলেও, রাকিব ডুবে আছেন কোথায়?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – পাঁচ দিন আগে এক ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের সেই ভিডিওতে তিনি জানান, কিছুদিন হলো তাঁরা আলাদা আছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সম্পর্কের এমন টানাপড়েনে কঠিন সময় পার করছেন মাহি।

এরই মধ্যে বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। যেখানে তিনি নিজের একাকিত্বের কথা জানান। মাহি লেখেন, ‘একা একা লাগে’। ওই স্ট্যাটাসে তিন শব্দের বেশি কিছু লেখেননি অভিনেত্রী।

এর মধ্যেই ভক্তদের জানালেন নিজের একাকিত্বে ভোগার কথা। মাহির স্ট্যাটাসে শুভাকাঙ্খীরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ পরামর্শ দিয়েছেন, ধৈর্য্য ধরতে।
এদিকে একই দিনে মাহি ও সন্তান ফারিশকে কাঁধে নিয়ে দাঁড়ানো একটি ছবি রাকিব তাঁর ফেসবুকে পেজে প্রকাশ করেন।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘তোমাতেই ডুবে থাকি।’
ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন মাহি। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। এছাড়াও, সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিন’স হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি।

বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানতে মাহিকে অনেকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এদিকে রাকিবের সঙ্গে মাহিয়া মাহি দুই বছর আগে বৈবাহিক সম্পর্কে জড়ান। দুজনেরই প্রথম বিয়ের বিচ্ছেদের পর একে অপরকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নেন।

তিন বছরের মাথায় তাঁদের সংসারে ভাঙনের সুর শোনা গেল। যদিও বিচ্ছেদের কারণ খোলাসা করেননি অভিনেত্রী। শুধু ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘আমাদের দুজনের মধ্যে একটু সমস্যা আছে, তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

এদিকে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর কথা হয় মাহির স্বামী রাকিবের সঙ্গে। তিনি জানান, তিনি সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছেন। ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে সময় নিয়ে তাঁর অবস্থান পরিষ্কার করবেন।

আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মাহির একা একা লাগলেও, রাকিব ডুবে আছেন কোথায়?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাহির একা একা লাগলেও, রাকিব ডুবে আছেন কোথায়?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ফেব্রুয়ারি – পাঁচ দিন আগে এক ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের সেই ভিডিওতে তিনি জানান, কিছুদিন হলো তাঁরা আলাদা আছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সম্পর্কের এমন টানাপড়েনে কঠিন সময় পার করছেন মাহি।এরই মধ্যে বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। যেখানে তিনি নিজের একাকিত্বের কথা জানান। মাহি লেখেন, ‘একা একা লাগে’। ওই স্ট্যাটাসে তিন শব্দের বেশি কিছু লেখেননি অভিনেত্রী।এর মধ্যেই ভক্তদের জানালেন নিজের একাকিত্বে ভোগার কথা। মাহির স্ট্যাটাসে শুভাকাঙ্খীরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ পরামর্শ দিয়েছেন, ধৈর্য্য ধরতে।এদিকে একই দিনে মাহি ও সন্তান ফারিশকে কাঁধে নিয়ে দাঁড়ানো একটি ছবি রাকিব তাঁর ফেসবুকে পেজে প্রকাশ করেন।সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘তোমাতেই ডুবে থাকি।’ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন মাহি। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। এছাড়াও, সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিন’স হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি।বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানতে মাহিকে অনেকবার ফোন করা হলেও তিনি ধরেননি।এদিকে রাকিবের সঙ্গে মাহিয়া মাহি দুই বছর আগে বৈবাহিক সম্পর্কে জড়ান। দুজনেরই প্রথম বিয়ের বিচ্ছেদের পর একে অপরকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নেন।তিন বছরের মাথায় তাঁদের সংসারে ভাঙনের সুর শোনা গেল। যদিও বিচ্ছেদের কারণ খোলাসা করেননি অভিনেত্রী। শুধু ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘আমাদের দুজনের মধ্যে একটু সমস্যা আছে, তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’এদিকে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর কথা হয় মাহির স্বামী রাকিবের সঙ্গে। তিনি জানান, তিনি সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছেন। ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে সময় নিয়ে তাঁর অবস্থান পরিষ্কার করবেন।আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×