হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ ১৯ জন আটক

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

বঙ্গোপসাগর সাগর দিয়ে মিয়ানমারের পাচারকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বৃহস্পতিবার

দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ-এর দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার-এ পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট,৫ বস্তা রসুন,৫০ বস্তা ছোলা,২০ বস্তা আলু ও ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস।এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, আটককৃত ব্যক্তিবর্গ এবং ব্যবহৃত নৌযানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাগরপথে চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ ১৯ জন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ ১৯ জন আটক

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Print Image
বঙ্গোপসাগর সাগর দিয়ে মিয়ানমারের পাচারকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ-এর দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার-এ পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট,৫ বস্তা রসুন,৫০ বস্তা ছোলা,২০ বস্তা আলু ও ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস।এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, আটককৃত ব্যক্তিবর্গ এবং ব্যবহৃত নৌযানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাগরপথে চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×