হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারে বোমায় ৫ কর্মকর্তা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


নেপিডো, ০৪ সেপ্টেম্বর – মিয়ানমারের হাব মায়াওয়াদি সীমান্ত একটি সরকারি কার্যালয়ে বোমা হামলার ঘটনায় তিন কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ডজন খানেক পুলিশ।

সোমবার বিভিন্ন সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক বাহিনী। এরপর থেকেই থাইল্যান্ড সীমান্তে থাকা শহরটিতে সামরিক এবং জান্তাবিরোধীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।

নাম প্রকাশ করার না শর্তে সামরিক বাহিনীর একটি সূত্র এএফপিকে বলেন, রোববার সকালের দিকে জেলা পুলিশ ও প্রশাসনিক কার্যালয়ের প্রাঙ্গণে দুটি বোমা বিস্ফোরিত হয়। এরপরেই নিরপাত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে, ঠিক তখনই সেখানে আরও দুটি বোমা ফেলা হয়। এতে করে হতাহতের ওই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা, দুজন পুলিশ কর্মকর্তা ও দুই প্রশাসনিক কর্মকর্তা রয়েছে জানিয়ে ওই সূত্র বলছে, আহতদের সবাই পুলিশ কর্মকর্তা। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তাও এই তথ্য স্বীকার করেছেন। তবে, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন।

এই হামলার বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার থেকে বলা হয়, হতাহতের ঘটনা ঘটেছে। তবে, কতজন নিহত বা আহত হয়েছে তা নিশ্চিত করেননি তারা। এই বোমা হামলার জন্য জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও কারেন ন্যাশনাল লিবারেশন আর্মিকে (কেএনএলএ) দায়ী করছে সামরিক সরকার।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। সামরিক বাহিনীর শাসন ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। জান্তা সরকারের ক্ষমতার দুই বছর পেরিয়ে গেলেও তারা এখনও দেশটির বিশাল এলাকায় কর্তৃত্ব আরোপ করতে পারেনি। এমনকি বিরোধীদের দমনে বিমান ও ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে।

অভ্যুত্থানের পর থেকেই মায়াওয়াদি শহরে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হচ্ছে সশস্ত্র গোষ্ঠী মায়াওয়াদি ও পিডিএফ। তবে, গোটা কারেন প্রদেশ ঘিরে রেখেছে সামরিক বাহিনী। আর এর জন্য সশস্ত্র সংগঠন দুটির ১০ হাজারেরও বেশি সদস্য থাইল্যান্ডে পালিয়ে গেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারে বোমায় ৫ কর্মকর্তা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারে বোমায় ৫ কর্মকর্তা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নেপিডো, ০৪ সেপ্টেম্বর – মিয়ানমারের হাব মায়াওয়াদি সীমান্ত একটি সরকারি কার্যালয়ে বোমা হামলার ঘটনায় তিন কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ডজন খানেক পুলিশ। সোমবার বিভিন্ন সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক বাহিনী। এরপর থেকেই থাইল্যান্ড সীমান্তে থাকা শহরটিতে সামরিক এবং জান্তাবিরোধীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে। নাম প্রকাশ করার না শর্তে সামরিক বাহিনীর একটি সূত্র এএফপিকে বলেন, রোববার সকালের দিকে জেলা পুলিশ ও প্রশাসনিক কার্যালয়ের প্রাঙ্গণে দুটি বোমা বিস্ফোরিত হয়। এরপরেই নিরপাত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে, ঠিক তখনই সেখানে আরও দুটি বোমা ফেলা হয়। এতে করে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা, দুজন পুলিশ কর্মকর্তা ও দুই প্রশাসনিক কর্মকর্তা রয়েছে জানিয়ে ওই সূত্র বলছে, আহতদের সবাই পুলিশ কর্মকর্তা। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় এক পুলিশ কর্মকর্তাও এই তথ্য স্বীকার করেছেন। তবে, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। এই হামলার বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার থেকে বলা হয়, হতাহতের ঘটনা ঘটেছে। তবে, কতজন নিহত বা আহত হয়েছে তা নিশ্চিত করেননি তারা। এই বোমা হামলার জন্য জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও কারেন ন্যাশনাল লিবারেশন আর্মিকে (কেএনএলএ) দায়ী করছে সামরিক সরকার। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। সামরিক বাহিনীর শাসন ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। জান্তা সরকারের ক্ষমতার দুই বছর পেরিয়ে গেলেও তারা এখনও দেশটির বিশাল এলাকায় কর্তৃত্ব আরোপ করতে পারেনি। এমনকি বিরোধীদের দমনে বিমান ও ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে। অভ্যুত্থানের পর থেকেই মায়াওয়াদি শহরে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হচ্ছে সশস্ত্র গোষ্ঠী মায়াওয়াদি ও পিডিএফ। তবে, গোটা কারেন প্রদেশ ঘিরে রেখেছে সামরিক বাহিনী। আর এর জন্য সশস্ত্র সংগঠন দুটির ১০ হাজারেরও বেশি সদস্য থাইল্যান্ডে পালিয়ে গেছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×