হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিরপুরের অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – রাজধানীর মিরপুরে পোশাককারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে দায়ীদের জবাবদিহির জন্য কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ শোক প্রকাশ করেন। পাশাপাশি নিহতদের আত্মার চিরশান্তি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্ন রেখে যায়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে। তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, দায়ীদের জবাবদিহি করার জন্য আমি কর্তৃপক্ষকে অবিলম্বে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এ ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানান তারেক রহমান।

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে মিরপুরের শিয়ালবাড়িতে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিরপুরের অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিরপুরের অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – রাজধানীর মিরপুরে পোশাককারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে দায়ীদের জবাবদিহির জন্য কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ শোক প্রকাশ করেন। পাশাপাশি নিহতদের আত্মার চিরশান্তি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্ন রেখে যায়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে। তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, দায়ীদের জবাবদিহি করার জন্য আমি কর্তৃপক্ষকে অবিলম্বে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’এ ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানান তারেক রহমান।মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে মিরপুরের শিয়ালবাড়িতে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×