হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করলেন জামায়াতের আমির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন


ঢাকা, ১৪ অক্টোবর – রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোকাহত।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লেখেন, এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে তাদের পাশে থাকতে হবে আমাদের সকলের। আল্লাহ তায়ালা নিহতদের ক্ষমা করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসিব করুন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

‘একই সঙ্গে, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে—সে জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, যেন শ্রমজীবী মানুষের কর্মস্থল নিরাপদ করা হয়।’

অন্যদিকে, ফায়ার সার্ভিস সন্ধ্যার দিকে জানিয়েছে, পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছেন।

ঘটনাস্থলে স্বজনদের পাশাপাশি ভিড় জমিয়েছে উৎসুক জনতাও। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করলেন জামায়াতের আমির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করলেন জামায়াতের আমির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ অক্টোবর – রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোকাহত।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি লেখেন, এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে তাদের পাশে থাকতে হবে আমাদের সকলের। আল্লাহ তায়ালা নিহতদের ক্ষমা করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসিব করুন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।‘একই সঙ্গে, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে—সে জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, যেন শ্রমজীবী মানুষের কর্মস্থল নিরাপদ করা হয়।’অন্যদিকে, ফায়ার সার্ভিস সন্ধ্যার দিকে জানিয়েছে, পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছেন।ঘটনাস্থলে স্বজনদের পাশাপাশি ভিড় জমিয়েছে উৎসুক জনতাও। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×