হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিরপুরে টাইগারদের অনুশীলনে সাংবাদিকদের ‘প্রবেশ নিষেধ’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ আগস্ট – সকল জল্পনা-কল্পনা শেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বোরবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করবে টাইগাররা। প্রস্তুতি ক্যাম্প চলবে ২৫ আগস্ট পর্যন্ত। অনুশীলন সামনে রেখে গণমাধ্যমের জন্য নিয়ম বেঁধে দিয়েছে বিসিবি।

এই ক্যাম্পে চারদিন অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম। শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়েছে, ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কয়দিন ফটো সাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য দলের অনুশীলনের ছবি ও ভিডিও নিতে পারবেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এই কয়দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে এই নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি।

পাকিস্তান আয়োজক হলেও এবারের এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়ও। বাংলাদেশও এই দ্বীপরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলবে। ৩০ আগস্ট এশিয়া কাপ শুরুর আগে ২৬ আগস্ট বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিমান ধরবে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুটি দেশে -শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে প্রথম ম্যাচ খেলার পর লাহোরে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচ দুটির মাঝে বাংলাদেশ সময় পাবে মাত্র দুইদিন। তাই তার আগেই প্রস্তুতিটা সেরে নিতে চায় টাইগাররা।

এশিয়া কাপের আগে অধিনায়ক বদলেছে টাইগারদের। ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা অধিনায়ক তামিম ইকবাল স্থায়ীভাবেই ছেড়ে দিয়েছেন অধিনায়কত্ব। এশিয়া কাপের পাশাপাশি ভারতের মাটিতেও ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ২০১১ সালে ভারত-বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপেও সাকিব নেতৃত্ব দিয়েছিলেন টাইগারদের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিরপুরে টাইগারদের অনুশীলনে সাংবাদিকদের ‘প্রবেশ নিষেধ’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিরপুরে টাইগারদের অনুশীলনে সাংবাদিকদের ‘প্রবেশ নিষেধ’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ আগস্ট – সকল জল্পনা-কল্পনা শেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বোরবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করবে টাইগাররা। প্রস্তুতি ক্যাম্প চলবে ২৫ আগস্ট পর্যন্ত। অনুশীলন সামনে রেখে গণমাধ্যমের জন্য নিয়ম বেঁধে দিয়েছে বিসিবি। এই ক্যাম্পে চারদিন অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম। শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়েছে, ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কয়দিন ফটো সাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য দলের অনুশীলনের ছবি ও ভিডিও নিতে পারবেন। এই কয়দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে এই নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি। পাকিস্তান আয়োজক হলেও এবারের এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়ও। বাংলাদেশও এই দ্বীপরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলবে। ৩০ আগস্ট এশিয়া কাপ শুরুর আগে ২৬ আগস্ট বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিমান ধরবে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুটি দেশে -শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে প্রথম ম্যাচ খেলার পর লাহোরে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচ দুটির মাঝে বাংলাদেশ সময় পাবে মাত্র দুইদিন। তাই তার আগেই প্রস্তুতিটা সেরে নিতে চায় টাইগাররা। এশিয়া কাপের আগে অধিনায়ক বদলেছে টাইগারদের। ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা অধিনায়ক তামিম ইকবাল স্থায়ীভাবেই ছেড়ে দিয়েছেন অধিনায়কত্ব। এশিয়া কাপের পাশাপাশি ভারতের মাটিতেও ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ২০১১ সালে ভারত-বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপেও সাকিব নেতৃত্ব দিয়েছিলেন টাইগারদের। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৩ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×