হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিসরে ‘গাজা শান্তি সম্মেলনে’ যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৩ অক্টোবর – গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলন’ উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল রোববার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিৃবতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট এল-সিসি তাকে সম্মেলনে আসার নিমন্ত্রণ দিয়েছেন। সেই নিমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে সম্মেলনে যাবেন তিনি।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দাবিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনেও মাহমুদ আব্বাসকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি যেতে প্রস্তুতও ছিলেন। তবে যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় সেই সম্মেলনে যেতে পারেননি আব্বাস।

৮৯ বছর বয়সী আব্বাস ফিলিস্তিনের বৃহত্তম স্বাধীনতাকামী দল ফাত্তাহ-এর শীর্ষ নেতা। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন স্বাধীনতাকামী জোট প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ)-এর প্রধানও তিনি। ফিলিস্তিনের সরকার হিসেবে পশ্চিম তীরে ক্ষমতাসীন পিএ- আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত।

মাহমুদ আব্বাস এবং তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল ফাত্তাহ তীব্রভাবে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের বিরোধী। এক সময় গাজার প্রশাসনেও ক্ষমতাসীন ছিল ফাত্তাহ। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে ফাত্তাহকে গাজা থেকে বিতাড়িত করে হামাস। সেই থেকে আর নির্বাচনও হয়নি গাজায়।

মিসরে ট্রাম্প-সিসির গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্ডানের রাজা আবদুল্লাহ ২, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎর্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মিসরে ‘গাজা শান্তি সম্মেলনে’ যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিসরে ‘গাজা শান্তি সম্মেলনে’ যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৩ অক্টোবর – গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলন’ উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল রোববার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিৃবতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট এল-সিসি তাকে সম্মেলনে আসার নিমন্ত্রণ দিয়েছেন। সেই নিমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে সম্মেলনে যাবেন তিনি।ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দাবিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনেও মাহমুদ আব্বাসকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি যেতে প্রস্তুতও ছিলেন। তবে যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় সেই সম্মেলনে যেতে পারেননি আব্বাস।৮৯ বছর বয়সী আব্বাস ফিলিস্তিনের বৃহত্তম স্বাধীনতাকামী দল ফাত্তাহ-এর শীর্ষ নেতা। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন স্বাধীনতাকামী জোট প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ)-এর প্রধানও তিনি। ফিলিস্তিনের সরকার হিসেবে পশ্চিম তীরে ক্ষমতাসীন পিএ- আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত।মাহমুদ আব্বাস এবং তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল ফাত্তাহ তীব্রভাবে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের বিরোধী। এক সময় গাজার প্রশাসনেও ক্ষমতাসীন ছিল ফাত্তাহ। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে ফাত্তাহকে গাজা থেকে বিতাড়িত করে হামাস। সেই থেকে আর নির্বাচনও হয়নি গাজায়।মিসরে ট্রাম্প-সিসির গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্ডানের রাজা আবদুল্লাহ ২, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎর্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×