হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারের আরও ৪০ সীমান্তরক্ষী পালিয়ে এলেন টেকনাফে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ মে ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

মিয়ানমারের চলমান সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৪০ সদস্য কক্সবাজারের টেকনাফে পালিয়ে এসেছেন। পরে তাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা।

শনিবার (৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঠিক কতজন প্রবেশ করেছেন তা জানাতে পারেননি তিনি।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কথা বলতেও রাজি হননি বিজিবির কোনো কর্মকর্তা। এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর থেকে টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে অন্তত ৪০ জন বিজিপির সদস্যকে পালিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে সাবরাং আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন ও নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২৬ জন প্রবেশ করেছেন।

এর আগে মিয়ানমারের রাখাইনের সংঘাত থেকে দুই দফায় পালিয়ে আসা দেশটির বিজিপি ও সেনাবাহিনীর ৬১৮ সদস্যকে ফেরত পাঠানো হয়। এর মধ্যে গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন বিজিপি-সেনা এবং ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তা ছিল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারের আরও ৪০ সীমান্তরক্ষী পালিয়ে এলেন টেকনাফে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারের আরও ৪০ সীমান্তরক্ষী পালিয়ে এলেন টেকনাফে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ মে ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
Print Image
মিয়ানমারের চলমান সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৪০ সদস্য কক্সবাজারের টেকনাফে পালিয়ে এসেছেন। পরে তাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা। শনিবার (৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজন প্রবেশ করেছেন তা জানাতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কথা বলতেও রাজি হননি বিজিবির কোনো কর্মকর্তা। এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর থেকে টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে অন্তত ৪০ জন বিজিপির সদস্যকে পালিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে সাবরাং আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন ও নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২৬ জন প্রবেশ করেছেন। এর আগে মিয়ানমারের রাখাইনের সংঘাত থেকে দুই দফায় পালিয়ে আসা দেশটির বিজিপি ও সেনাবাহিনীর ৬১৮ সদস্যকে ফেরত পাঠানো হয়। এর মধ্যে গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন বিজিপি-সেনা এবং ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তা ছিল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×