হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারের বিস্ফোরণের শব্দ সেন্ট মার্টিনে, আতঙ্কে দ্বীপবাসী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ এপ্রিল ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত আবারও বেড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর ওপার থেকে থেমে থেমে আসছে ছোট-বড় বিস্ফোরণের শব্দ। এ শব্দ পাওয়া যাচ্ছে সেন্টমার্টিন দ্বীপ থেকেও। ফলে দ্বীপবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় মর্টার শেল ও ভারী গোলার শব্দ ভেসে আসছে। এখনও তা চলমান রয়েছে। এ কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন দ্বীপবাসী। এতে সাগরে মাছ ধরা ও নৌপথে টেকনাফে আসা-যাওয়া করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এর চারদিন আগেও সেন্টমার্টিন, টেকনাফ, সাবরাং, শাহপরীর দ্বীপ, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন সীমান্তে রাখাইনের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক দেখা দেয়।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা রাসেল আহমেদ বলেন, বিস্ফোরণের আওয়াজে বাড়ি-ঘর কেঁপে উঠছে। এখনও দফায় দফায় ভেসে আসছে বিস্ফোরণের শব্দ।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘নাফ নদীর ওপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আর আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো রোহিঙ্গা যাতে অনুপ্রেশ করতে না পারে, সেজন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারের বিস্ফোরণের শব্দ সেন্ট মার্টিনে, আতঙ্কে দ্বীপবাসী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারের বিস্ফোরণের শব্দ সেন্ট মার্টিনে, আতঙ্কে দ্বীপবাসী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ এপ্রিল ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
Print Image
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত আবারও বেড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর ওপার থেকে থেমে থেমে আসছে ছোট-বড় বিস্ফোরণের শব্দ। এ শব্দ পাওয়া যাচ্ছে সেন্টমার্টিন দ্বীপ থেকেও। ফলে দ্বীপবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় মর্টার শেল ও ভারী গোলার শব্দ ভেসে আসছে। এখনও তা চলমান রয়েছে। এ কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন দ্বীপবাসী। এতে সাগরে মাছ ধরা ও নৌপথে টেকনাফে আসা-যাওয়া করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর চারদিন আগেও সেন্টমার্টিন, টেকনাফ, সাবরাং, শাহপরীর দ্বীপ, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন সীমান্তে রাখাইনের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক দেখা দেয়। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা রাসেল আহমেদ বলেন, বিস্ফোরণের আওয়াজে বাড়ি-ঘর কেঁপে উঠছে। এখনও দফায় দফায় ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘নাফ নদীর ওপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আর আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো রোহিঙ্গা যাতে অনুপ্রেশ করতে না পারে, সেজন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×