হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারে গ্রামবাসীর ওপর বিমান হামলায় নিহত ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


নেপিডো, ২৮ জুন – মিয়ানমারের জান্তা বাহিনী দেশটির একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে আন্দোলন করছে গণতন্ত্রপন্থীরা। নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমারা। জাতিগত কয়েক ডজন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়ছে জান্তা বাহিনী।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদের দমনে বিমান হামলা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। একইসঙ্গে একের পর এক গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করছে তারা।

সর্বশেষ হামলা নিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে উত্তর সাগাইং রাজ্যের নিয়াং কোন গ্রামে একটি সামরিক বিমানের সাহায্যে তিনটি বোমা ফেলা হয়েছে। এতে ১০ বেসামরিক লোক নিহত ও অন্তত আটজন আহত হয়েছে।

গ্রামটির অভ্যুত্থানবিরোধী যোদ্ধা কো জাও তুন বলেন, এই বিমান হামলায় ১১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে কারও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবুও তারা এসে বোমা নিক্ষেপ করেছে।

নিয়াং কোনো গ্রামের এক বাসিন্দা এএফপিকে বলেন, সন্ধ্যার পর আমি ও গ্রামের আরও কয়েকজন মিলে মরদেহগুলোর শেষকৃত্য করি। বক্তব্যের জেরে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এমন শঙ্কায় এই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ না করতে এএফপিকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমরা জানি না, সামরিক বাহিনীর পরবর্তী পরিকল্পনা কি। আমরা শুধু নিহতদের শেষকৃত্য করেছি, যত দ্রুত সম্ভব।

বিবিসি বার্মিজ ও অন্যান্য স্থানীয় গণমাধ্যম বিমান হামলার বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে গণমাধ্যমগুলো বলছে, হামলায় নয়জন নিহত হয়েছে। গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, এ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বহুতল ভবন। সেখানে আগুন লেগে ধোঁয়া উড়তে দেখা যায় ও স্থানীয়রা সেই আগুন নেভাতে কাজ করছে।

প্রতিবেদনে এএফপি জানিয়েছে, দীর্ঘ দুই বছর ধরে ক্ষমতায় থাকলেও এখনও বিদ্রোহীদের তীব্র লড়াইয়ের মুখোমুখি জান্তা সরকার। স্থলভাগে বিদ্রোহীদের সঙ্গে না পেরে তারা বিমান হামলার আশ্রয় নিচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। গত মার্চে জাতিসংঘ থেকে বলা হয়, গত বছর বিদ্রোহীদের দমনে তিনশর বেশি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারে গ্রামবাসীর ওপর বিমান হামলায় নিহত ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারে গ্রামবাসীর ওপর বিমান হামলায় নিহত ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নেপিডো, ২৮ জুন – মিয়ানমারের জান্তা বাহিনী দেশটির একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে আন্দোলন করছে গণতন্ত্রপন্থীরা। নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমারা। জাতিগত কয়েক ডজন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়ছে জান্তা বাহিনী। অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদের দমনে বিমান হামলা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। একইসঙ্গে একের পর এক গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করছে তারা। সর্বশেষ হামলা নিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে উত্তর সাগাইং রাজ্যের নিয়াং কোন গ্রামে একটি সামরিক বিমানের সাহায্যে তিনটি বোমা ফেলা হয়েছে। এতে ১০ বেসামরিক লোক নিহত ও অন্তত আটজন আহত হয়েছে। গ্রামটির অভ্যুত্থানবিরোধী যোদ্ধা কো জাও তুন বলেন, এই বিমান হামলায় ১১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে কারও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবুও তারা এসে বোমা নিক্ষেপ করেছে। নিয়াং কোনো গ্রামের এক বাসিন্দা এএফপিকে বলেন, সন্ধ্যার পর আমি ও গ্রামের আরও কয়েকজন মিলে মরদেহগুলোর শেষকৃত্য করি। বক্তব্যের জেরে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এমন শঙ্কায় এই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ না করতে এএফপিকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমরা জানি না, সামরিক বাহিনীর পরবর্তী পরিকল্পনা কি। আমরা শুধু নিহতদের শেষকৃত্য করেছি, যত দ্রুত সম্ভব। বিবিসি বার্মিজ ও অন্যান্য স্থানীয় গণমাধ্যম বিমান হামলার বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে গণমাধ্যমগুলো বলছে, হামলায় নয়জন নিহত হয়েছে। গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, এ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বহুতল ভবন। সেখানে আগুন লেগে ধোঁয়া উড়তে দেখা যায় ও স্থানীয়রা সেই আগুন নেভাতে কাজ করছে। প্রতিবেদনে এএফপি জানিয়েছে, দীর্ঘ দুই বছর ধরে ক্ষমতায় থাকলেও এখনও বিদ্রোহীদের তীব্র লড়াইয়ের মুখোমুখি জান্তা সরকার। স্থলভাগে বিদ্রোহীদের সঙ্গে না পেরে তারা বিমান হামলার আশ্রয় নিচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। গত মার্চে জাতিসংঘ থেকে বলা হয়, গত বছর বিদ্রোহীদের দমনে তিনশর বেশি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৮ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×