হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


মস্কো, ৩০ মার্চ – গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাশিয়া। মার্কিন এই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ। তিনি একজন রুশ রিপোর্টার। গ্রেপ্তারের সময় ইয়েকাতেরিনবার্গে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তারা ইভানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়াও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে, ইভান মার্কিন নির্দেশে কাজ করছিল এবং রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করছিল। গোপন তথ্য সংগ্রহ করার সময় তাকে হাতেনাতে ধরা হয়। গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে ইভানের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে ৩১ বছর বয়সী ইভান বার্তা সংস্থা এএফপির মস্কো প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার আগে তিনি মস্কো টাইমসের সাংবাদিক ছিলেন। তার মা-বাবা যুক্তরাষ্ট্রে থাকেন। তবে তারা মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৩০ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ৩০ মার্চ – গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাশিয়া। মার্কিন এই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ। তিনি একজন রুশ রিপোর্টার। গ্রেপ্তারের সময় ইয়েকাতেরিনবার্গে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তারা ইভানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়াও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে, ইভান মার্কিন নির্দেশে কাজ করছিল এবং রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করছিল। গোপন তথ্য সংগ্রহ করার সময় তাকে হাতেনাতে ধরা হয়। গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে ইভানের ২০ বছরের কারাদণ্ড হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে ৩১ বছর বয়সী ইভান বার্তা সংস্থা এএফপির মস্কো প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার আগে তিনি মস্কো টাইমসের সাংবাদিক ছিলেন। তার মা-বাবা যুক্তরাষ্ট্রে থাকেন। তবে তারা মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ৩০ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×