হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুক্তিপণ আদায়কারী ডিবির বহিস্কৃত ৭ সদস্য : ২০ সেপ্টেম্বর রায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের টেকনাফের এক ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণের ১৭ লাখ টাকা নিয়ে ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক হওয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বহিস্কৃত সাত সদস্যকে ফের কারাগারে পাঠিয়েছে আদালত। একই সাথে এ মামলার রায় ঘোষণার জন্য ২০ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

ডিবির সদস্যরা হলেন, এসআই মনিরুজ্জামান, এসআই আবুল কালাম আজাদ, এএসআই যথাক্রমে মোস্তাফা, ফিরোজ, আলা উদ্দিন, কনেস্টেবল মোস্তফা আজম ও মো. আল আমিন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল তাদের জামিন বাতিল করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

জানাযায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা টেকনাফের ব্যবসায়ী আবদুল গফুরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়ে তার স্বজনদের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

পরে ১৭ লাখ টাকা দিতে রাজি হয় পরিবার। টাকা পৌঁছে দেওয়া হলে পরের দিন ভোররাতে আবদুল গফুরকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর মুক্তিপণ আদায়কারী ডিবি পুলিশের সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক পার হওয়ার সময় চৌকির সেনাসদস্যরা মাইক্রোবাস তল্লাশি করে ১৭ লাখ টাকা পান।

এই ঘটনায় অভিযুক্ত সাত ডিবি সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় (মামলা নং-৩৮/১৭) অপহরণ মামলা দায়ের করে অপহৃত ব্যবসায়ী আব্দুল গফুর। ঘটনার প্রায় ১০ মাস পর ডিবির এই সাত সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পিবিআই।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মুক্তিপণ আদায়কারী ডিবির বহিস্কৃত ৭ সদস্য : ২০ সেপ্টেম্বর রায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুক্তিপণ আদায়কারী ডিবির বহিস্কৃত ৭ সদস্য : ২০ সেপ্টেম্বর রায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফের এক ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণের ১৭ লাখ টাকা নিয়ে ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক হওয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বহিস্কৃত সাত সদস্যকে ফের কারাগারে পাঠিয়েছে আদালত। একই সাথে এ মামলার রায় ঘোষণার জন্য ২০ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিবির সদস্যরা হলেন, এসআই মনিরুজ্জামান, এসআই আবুল কালাম আজাদ, এএসআই যথাক্রমে মোস্তাফা, ফিরোজ, আলা উদ্দিন, কনেস্টেবল মোস্তফা আজম ও মো. আল আমিন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল তাদের জামিন বাতিল করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। জানাযায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা টেকনাফের ব্যবসায়ী আবদুল গফুরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়ে তার স্বজনদের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ১৭ লাখ টাকা দিতে রাজি হয় পরিবার। টাকা পৌঁছে দেওয়া হলে পরের দিন ভোররাতে আবদুল গফুরকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর মুক্তিপণ আদায়কারী ডিবি পুলিশের সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক পার হওয়ার সময় চৌকির সেনাসদস্যরা মাইক্রোবাস তল্লাশি করে ১৭ লাখ টাকা পান। এই ঘটনায় অভিযুক্ত সাত ডিবি সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় (মামলা নং-৩৮/১৭) অপহরণ মামলা দায়ের করে অপহৃত ব্যবসায়ী আব্দুল গফুর। ঘটনার প্রায় ১০ মাস পর ডিবির এই সাত সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পিবিআই।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×