ঢাকা, ২১ নভেম্বর – রাজধানীর মুগদা এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন একটি ভবনের ছাদের রেলিং ধসে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্য হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালের দিকে মুগদা থানার মদিনাবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ মৃধা।
তিনি বলেন, মুগদা মদিনাবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন ৫০ বছর বয়সী মাকসুদ। ভূমিকম্পের সময় তিনি ভবনের ওপরে ছিলেন, ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন। বাইরে আসার পরপরই ওই ভবনেরই ছাদের রেলিং ভেঙে পাশের ভবনের ওপর পড়ে, সেখান থেকে তার মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরে আমরা মুগদা হাসপাতাল থেকে তার মরদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।




মন্তব্য করুন