হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মৃত মাছের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ মার্চ ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতে এবার মৃত মাছের ঢল দেখা গেছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়া নগর পয়েন্ট পর্যন্ত যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। তবে সবগুলোই মৃত।

শনিবার (১৯ মার্চ) বিকেল থেকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়া নগর পয়েন্ট পর্যন্ত লাখ লাখ মৃত মাছ ভেসে আসতে দেখেন পর্যটক এবং স্থানীয়রা।

এরপর মৃত মাছ দেখতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোড়ন সৃষ্টি করেছে ব্যাপারটি।

দরিয়া নগর স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, সমুদ্র সৈকতে অনেকগুলো মৃত মাছ ভেসে আসতে দেখেছেন। তিনি বলেন, কেন এমন হলো তা বুঝতে পারছি না। জীবন প্রথম মাছের এমন মৃত্যুর মিছিল দেখলাম।

আরও পড়ুন

উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলি

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, ঢেউয়ের সঙ্গে হঠাৎ বিপুল পরিমাণ ছোট মরা মাছ ভেসে আসে। ভেসে আসার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম হয়। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, দুপুর থেকে ঢেউয়ের সঙ্গে মৃত মাছ ভেসে আসার খবর শুনেছি। এই মাছগুলো কোথায় থেকে এসেছে সেটা এখনই বলা যাচ্ছে না।

এর আগে সমুদ্র সৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মৃত মাছের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মৃত মাছের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ মার্চ ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্র সৈকতে এবার মৃত মাছের ঢল দেখা গেছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়া নগর পয়েন্ট পর্যন্ত যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। তবে সবগুলোই মৃত। শনিবার (১৯ মার্চ) বিকেল থেকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়া নগর পয়েন্ট পর্যন্ত লাখ লাখ মৃত মাছ ভেসে আসতে দেখেন পর্যটক এবং স্থানীয়রা। এরপর মৃত মাছ দেখতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোড়ন সৃষ্টি করেছে ব্যাপারটি। দরিয়া নগর স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, সমুদ্র সৈকতে অনেকগুলো মৃত মাছ ভেসে আসতে দেখেছেন। তিনি বলেন, কেন এমন হলো তা বুঝতে পারছি না। জীবন প্রথম মাছের এমন মৃত্যুর মিছিল দেখলাম। কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, ঢেউয়ের সঙ্গে হঠাৎ বিপুল পরিমাণ ছোট মরা মাছ ভেসে আসে। ভেসে আসার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম হয়। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, দুপুর থেকে ঢেউয়ের সঙ্গে মৃত মাছ ভেসে আসার খবর শুনেছি। এই মাছগুলো কোথায় থেকে এসেছে সেটা এখনই বলা যাচ্ছে না। এর আগে সমুদ্র সৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×