হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী: দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন


লক্ষ্মীপুর, ১৪ মার্চ – পানিসম্পদমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকে।

বর্ষা মৌসুমে এই অঞ্চলে প্রবল প্লাবন ও বন্যার সৃষ্টি হয়। লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে শুরু করে কমলনগর ও রামগতির বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ না থাকায় স্থানীয়রা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে নিজেদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

মন্ত্রী আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের দীর্ঘদিনের দাবিগুলো পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের কাজ বর্তমানে চলমান রয়েছে।

এই কাজের মান ও ধরন কেমন হচ্ছে এবং কীভাবে পুরো ৬২ কিলোমিটার এলাকায় সফলভাবে বাঁধ নির্মাণ করা যায়, সে বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় কঠোর নজরদারি বজায় রাখবে। অতীতের দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থ কীভাবে লুটপাট ও বিদেশে পাচার করেছেন, তা দেশের প্রতিটি মানুষ জানে।

এ এম/ ১৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী: দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী: দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] লক্ষ্মীপুর, ১৪ মার্চ – পানিসম্পদমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকে।বর্ষা মৌসুমে এই অঞ্চলে প্রবল প্লাবন ও বন্যার সৃষ্টি হয়। লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে শুরু করে কমলনগর ও রামগতির বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ না থাকায় স্থানীয়রা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে নিজেদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।মন্ত্রী আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের দীর্ঘদিনের দাবিগুলো পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের কাজ বর্তমানে চলমান রয়েছে।এই কাজের মান ও ধরন কেমন হচ্ছে এবং কীভাবে পুরো ৬২ কিলোমিটার এলাকায় সফলভাবে বাঁধ নির্মাণ করা যায়, সে বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় কঠোর নজরদারি বজায় রাখবে। অতীতের দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থ কীভাবে লুটপাট ও বিদেশে পাচার করেছেন, তা দেশের প্রতিটি মানুষ জানে।এ এম/ ১৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×