হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ মার্চ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২৫ মার্চের কালরাতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এই ঘোষণা দেশের মানুষকে অসীম সাহসী করে তোলে এবং তারা সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত হয়।

আসন্ন গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেন, ২৫ মার্চ জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর একটি অধ্যায়। পাকিস্তানি বাহিনীর এই হত্যাযজ্ঞে পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়েছিল। সে সময় ২৫ মার্চের দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এর পরপরই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়ার দেওয়া স্বাধীনতার ঘোষণা জাতিকে নতুন পথ দেখায়। শুরু হয় সশস্ত্র প্রতিরোধ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ ৯ মাস পর লাখো প্রাণের বিনিময়ে গৌরবময় বিজয় অর্জিত হয়।

ভয়াল ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনস ও তৎকালীন ইপিআর এর অসংখ্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক ও অগণিত নিরপরাধ মানুষ এই নির্মম গণহত্যার শিকার হন।

তিনি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তরুণ প্রজন্মকে ইতিহাসের এই নিষ্ঠুর বর্বরতার পাশাপাশি জাতির গৌরবগাঁথা ও বীরত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মার্চ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২৫ মার্চের কালরাতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এই ঘোষণা দেশের মানুষকে অসীম সাহসী করে তোলে এবং তারা সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত হয়।আসন্ন গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেন, ২৫ মার্চ জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর একটি অধ্যায়। পাকিস্তানি বাহিনীর এই হত্যাযজ্ঞে পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়েছিল। সে সময় ২৫ মার্চের দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এর পরপরই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়ার দেওয়া স্বাধীনতার ঘোষণা জাতিকে নতুন পথ দেখায়। শুরু হয় সশস্ত্র প্রতিরোধ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ ৯ মাস পর লাখো প্রাণের বিনিময়ে গৌরবময় বিজয় অর্জিত হয়।ভয়াল ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনস ও তৎকালীন ইপিআর এর অসংখ্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক ও অগণিত নিরপরাধ মানুষ এই নির্মম গণহত্যার শিকার হন।তিনি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তরুণ প্রজন্মকে ইতিহাসের এই নিষ্ঠুর বর্বরতার পাশাপাশি জাতির গৌরবগাঁথা ও বীরত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।এনএন/ ২৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×