হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন ওসি প্রদীপ, গুলি করেন এসআই লিয়াকত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ নভেম্বর – পাঁচ বছর আগে ঘটে যাওয়া মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হাইকোর্টের পর্যবেক্ষণে।

রোববার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চাঞ্চল্যকর এ মামলায় দেওয়া ৩৭৮ পাতার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

সেখানে উল্লেখিত হাইকোর্টর পর্যবেক্ষণ থেকে জানা গেছে, টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসই ছিলেন মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খান হত্যার মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিনহার বুকের বাম পাঁজরে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছেন তিনি।

হাইকোর্টের পর্যবেক্ষণে আরও জানানো হয়েছে, টেকনাফ থানার বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর (এসআই) লিয়াকত আলী তার হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে পরপর ৪ টি গুলি ছুড়েছে মেজর সিনহার শরীরের উপরের দিকে।

এর আগে, মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর (এসআই) লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।

এর আগে, ২০২২ সালের ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহাকে হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন ওসি প্রদীপ, গুলি করেন এসআই লিয়াকত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন ওসি প্রদীপ, গুলি করেন এসআই লিয়াকত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ নভেম্বর – পাঁচ বছর আগে ঘটে যাওয়া মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হাইকোর্টের পর্যবেক্ষণে।রোববার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চাঞ্চল্যকর এ মামলায় দেওয়া ৩৭৮ পাতার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।সেখানে উল্লেখিত হাইকোর্টর পর্যবেক্ষণ থেকে জানা গেছে, টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসই ছিলেন মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খান হত্যার মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিনহার বুকের বাম পাঁজরে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছেন তিনি।হাইকোর্টের পর্যবেক্ষণে আরও জানানো হয়েছে, টেকনাফ থানার বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর (এসআই) লিয়াকত আলী তার হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে পরপর ৪ টি গুলি ছুড়েছে মেজর সিনহার শরীরের উপরের দিকে।এর আগে, মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর (এসআই) লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।এর আগে, ২০২২ সালের ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহাকে হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৩ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×