হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপির অভ্যর্থনা কমিটি গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ ডিসেম্বর – দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে অভ্যর্থনা কমিটি কাজ করছে।

অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরবেন এবং ফ্লাইটের নির্ধারিত ল্যান্ডিং টাইম ১১টা ৫৫ মিনিট। তাকে সংবর্ধনা জানানোর স্থান নির্ধারণের কাজ চলছে, চূড়ান্ত হলে তা জানানো হবে। তবে এ ক্ষেত্রে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি গ্রহণ করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান কোথায় যাবেন এবং কোন রুট ব্যবহার করা হবে এসব বিষয়ে কমিটি কাজ করছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারিভাবেও সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপির অভ্যর্থনা কমিটি গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপির অভ্যর্থনা কমিটি গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ডিসেম্বর – দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন।বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে অভ্যর্থনা কমিটি কাজ করছে।অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরবেন এবং ফ্লাইটের নির্ধারিত ল্যান্ডিং টাইম ১১টা ৫৫ মিনিট। তাকে সংবর্ধনা জানানোর স্থান নির্ধারণের কাজ চলছে, চূড়ান্ত হলে তা জানানো হবে। তবে এ ক্ষেত্রে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি গ্রহণ করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান কোথায় যাবেন এবং কোন রুট ব্যবহার করা হবে এসব বিষয়ে কমিটি কাজ করছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারিভাবেও সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×