হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেরিন ড্রাইভে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়ন-এর চেপটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে এক যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় আহত রাশেদা আক্তার জানান, টেকনাফের শামলাপুর থেকে কারাগারে থাকা স্বামীকে দেখতে কক্সবাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথায় আঘাত পান।

সিএনজি চালক মুন্না বলেন, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার সময় একটি সাদা মাইক্রোবাস সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনিসহ ভেতরে থাকা পাঁচ যাত্রী আহত হন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এ বিষয়ে ইনানি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা দিদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,দূর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাসটি জব্দ হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেরিন ড্রাইভে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেরিন ড্রাইভে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Print Image
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়ন-এর চেপটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে এক যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় আহত রাশেদা আক্তার জানান, টেকনাফের শামলাপুর থেকে কারাগারে থাকা স্বামীকে দেখতে কক্সবাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথায় আঘাত পান। সিএনজি চালক মুন্না বলেন, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার সময় একটি সাদা মাইক্রোবাস সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনিসহ ভেতরে থাকা পাঁচ যাত্রী আহত হন। এ বিষয়ে ইনানি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা দিদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,দূর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাসটি জব্দ হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×