হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেরিন ড্রাইভ থেকে গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরনে কালো রঙের শার্ট ও সাদা রঙের লুঙ্গি ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, আনুমানিক রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মরদেহটির পাশে একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) ও রক্তাক্ত চাকু পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হয়ত তিনি পেশায় একজন টমটম চালক ছিলেন। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেরিন ড্রাইভ থেকে গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেরিন ড্রাইভ থেকে গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরনে কালো রঙের শার্ট ও সাদা রঙের লুঙ্গি ছিল। প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, আনুমানিক রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মরদেহটির পাশে একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) ও রক্তাক্ত চাকু পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হয়ত তিনি পেশায় একজন টমটম চালক ছিলেন। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×