হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোবাইলে কত রিচার্জ করলেন জানাতে হবে এনবিআরকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ সেপ্টেম্বর – নতুন আয়কর আইন অনুসারে করদাতাকে জীবনযাত্রার খরচের বিবরণীতে মুঠোফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিতে হবে। এ জন্য বছরজুড়ে মোবাইল রিচার্জ বাবদ খরচের হিসাব লিখে রাখতে হবে।

আয়কর আইন অনুযায়ী, রিটার্ন জমার সময় আইটি ১১ ‘গ’ (২০২৩) ফরমে খরচের বিবরণী দাখিলের সময় এ তথ্য দিতে হবে। নতুন বিধিমালার আইটি-১০ বিবিধারা মোতাবেক এ বিবরণী দিতে হবে। এ ছাড়া আয়কর রিটার্নে গ্যাস, পানি, বিদ্যুৎ বিলের তথ্যও দিতে হবে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আগে ১১ ধরনের তথ্য এনবিআরকে দিতে হতো। নতুন আয়কর আইন অনুযায়ী, জীবনযাত্রার বিবরণীতে এখন থেকে ৯ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো ব্যক্তিগত ও পরিবারের ভরণপোষণ খরচ, আবাসন সংক্রান্ত খরচ, গাড়ির ব্যয়, পরিষেবা খরচ, শিক্ষা ব্যয়, নিজ খরচে দেশ-বিদেশ ভ্রমণ ও অবকাশ-সংক্রান্ত তথ্য, উৎসবের খরচ, সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎসে করের হিসাব, প্রাতিষ্ঠানিক ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধের তথ্য।

এনবিআর কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, জীবনযাত্রার ব্যয়ের বিবরণীর মাধ্যমে এনবিআর দেখতে চায়, আপনি কতটা ধনী, আপনি কত টাকা আয় করেন, কত খরচ করেন, আপনার সামাজিক অবস্থান কী। আপনার বৈধ আয়ের সঙ্গে আপনার জীবনযাত্রার মিল আছে কি না। অবশ্য যাদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ রয়েছে এবং বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি আয় রয়েছে কেবল তাদেরকেই সম্পদের বিবরণীসহ জীবনযাত্রার হিসাব-নিকাশ জমা দিতে হবে। যদি এই সীমা অতিক্রম না করে তাহলে করদাতা ইচ্ছা করলে তার জীবনযাত্রার বিবরণীতে এসব তথ্য জমা দিতে পারেন।

কর আইনজীবী মোহাম্মদ সোহেল রানা সংবাদমাধ্যমকে বলেন, একজন করদাতার পক্ষে সারাবছরের মোবাইল ফোনে কত টাকা রিচার্জ করলেন, তার হিসাব রাখা কঠিন। সাধারণত মোবাইল ফোন ব্যবহারকারীরা একসঙ্গে বেশি অর্থ রিচার্জ করেন না। অনেক ব্যবহারকারী দু-চারদিন পরপর মোবাইল ফোনে টাকা রিচার্জ করেন। নতুন এই বিধানের ফলে অনেক করদাতার ঝামেলায় পড়বেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোবাইলে কত রিচার্জ করলেন জানাতে হবে এনবিআরকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোবাইলে কত রিচার্জ করলেন জানাতে হবে এনবিআরকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ সেপ্টেম্বর – নতুন আয়কর আইন অনুসারে করদাতাকে জীবনযাত্রার খরচের বিবরণীতে মুঠোফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিতে হবে। এ জন্য বছরজুড়ে মোবাইল রিচার্জ বাবদ খরচের হিসাব লিখে রাখতে হবে। আয়কর আইন অনুযায়ী, রিটার্ন জমার সময় আইটি ১১ ‘গ’ (২০২৩) ফরমে খরচের বিবরণী দাখিলের সময় এ তথ্য দিতে হবে। নতুন বিধিমালার আইটি-১০ বিবিধারা মোতাবেক এ বিবরণী দিতে হবে। এ ছাড়া আয়কর রিটার্নে গ্যাস, পানি, বিদ্যুৎ বিলের তথ্যও দিতে হবে। আগে ১১ ধরনের তথ্য এনবিআরকে দিতে হতো। নতুন আয়কর আইন অনুযায়ী, জীবনযাত্রার বিবরণীতে এখন থেকে ৯ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো ব্যক্তিগত ও পরিবারের ভরণপোষণ খরচ, আবাসন সংক্রান্ত খরচ, গাড়ির ব্যয়, পরিষেবা খরচ, শিক্ষা ব্যয়, নিজ খরচে দেশ-বিদেশ ভ্রমণ ও অবকাশ-সংক্রান্ত তথ্য, উৎসবের খরচ, সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎসে করের হিসাব, প্রাতিষ্ঠানিক ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধের তথ্য। এনবিআর কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, জীবনযাত্রার ব্যয়ের বিবরণীর মাধ্যমে এনবিআর দেখতে চায়, আপনি কতটা ধনী, আপনি কত টাকা আয় করেন, কত খরচ করেন, আপনার সামাজিক অবস্থান কী। আপনার বৈধ আয়ের সঙ্গে আপনার জীবনযাত্রার মিল আছে কি না। অবশ্য যাদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ রয়েছে এবং বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি আয় রয়েছে কেবল তাদেরকেই সম্পদের বিবরণীসহ জীবনযাত্রার হিসাব-নিকাশ জমা দিতে হবে। যদি এই সীমা অতিক্রম না করে তাহলে করদাতা ইচ্ছা করলে তার জীবনযাত্রার বিবরণীতে এসব তথ্য জমা দিতে পারেন। কর আইনজীবী মোহাম্মদ সোহেল রানা সংবাদমাধ্যমকে বলেন, একজন করদাতার পক্ষে সারাবছরের মোবাইল ফোনে কত টাকা রিচার্জ করলেন, তার হিসাব রাখা কঠিন। সাধারণত মোবাইল ফোন ব্যবহারকারীরা একসঙ্গে বেশি অর্থ রিচার্জ করেন না। অনেক ব্যবহারকারী দু-চারদিন পরপর মোবাইল ফোনে টাকা রিচার্জ করেন। নতুন এই বিধানের ফলে অনেক করদাতার ঝামেলায় পড়বেন। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×