হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার কারণ ও করণীয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন


মোবাইল ফোনের পেছনের ঢাকনাটি হঠাৎ একটু উঁচু মনে হচ্ছে? ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ব্যাটারির অংশটা ফুলে উঠেছে। দেখতে অস্বাভাবিক লাগলেও বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে শুধু মোবােইলের ক্ষতিই হয় না বরং ব্যবহারকারীর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি ফুলে গেলে দ্রুত মেরামত করে নেওয়া জরুরি। না হলে আগুন বা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

কেন ফুলে যায় ব্যাটারি?

বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি। এই ব্যাটারির ভেতরে থাকে ধাতব ও প্লাস্টিকের পাতলা স্তরের মাঝে রাসায়নিক পদার্থ ও ইলেক্ট্রোলাইট। এগুলো সাধারণত একটি বিশেষ সিল করা প্যাকেটের (অ্যালুমিনিয়াম ব্যাগ) মধ্যে রাখা হয়। এই প্যাকেট তাপ দিয়ে সিল করা থাকে, যাতে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে।

তবে দীর্ঘদিনের ব্যবহারে বা ভুল চার্জিংয়ের কারণে ব্যাটারির ভেতরের রাসায়নিক পদার্থ গ্যাসে পরিণত হয়। তখন সিল করা ব্যাগটি ফেঁপে ওঠে এবং ব্যাটারিটি ফুলে যেতে শুরু করে।

অতিরিক্ত গরম হয়ে যাওয়া: ফোনের প্রসেসর বেশি গরম হলে তা ব্যাটারিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

নিম্নমানের চার্জার বা কেবল ব্যবহার: সস্তা বা অনুমোদনহীন চার্জার ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দেয়।

ব্যাটারির আয়ু শেষ হয়ে যাওয়া: পুরোনো ব্যাটারিতে রাসায়নিক পরিবর্তন বেশি হয়, ফলে গ্যাস সৃষ্টি হয়।

শর্টসার্কিট বা ত্রুটি: ফোনের ভেতরে কোনো ত্রুটি থাকলে তা ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

ফুলে যাওয়া ব্যাটারি শুধু মোবাইলের কাঠামো নষ্ট করে না, বিস্ফোরণ বা আগুন লাগার ঝুঁকিও তৈরি করে। কখনো কখনো ব্যাটারি থেকে রাসায়নিক গ্যাস বা তরল বেরিয়ে ত্বক বা চোখে লাগলে তা মারাত্মক ক্ষতি করতে পারে।

ব্যাটারি ফেটে গেলে সেটি আশপাশের মানুষ বা জিনিসের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

ব্যাটারি ফুলে গেলে করণীয়:

১. মোবাইল ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন।
২. ব্যাটারি আলাদা করা সম্ভব হলে আলতোভাবে খুলে ফেলুন।
৩. কোনো অবস্থাতেই ব্যাটারিতে ছিদ্র বা কাটা যাবে না, এতে বিস্ফোরণের ঝুঁকি থাকে।
৪. মোবাইল বা ব্যাটারি গরম হলে ঠান্ডা স্থানে রাখুন, কিন্তু পানির কাছে নয়।
৫. ব্যাটারি বদলাতে বিশ্বস্ত ও অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

তবে ব্যাটারি ফুলে গেলে দ্রুত বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার কারণ ও করণীয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার কারণ ও করণীয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মোবাইল ফোনের পেছনের ঢাকনাটি হঠাৎ একটু উঁচু মনে হচ্ছে? ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ব্যাটারির অংশটা ফুলে উঠেছে। দেখতে অস্বাভাবিক লাগলেও বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে শুধু মোবােইলের ক্ষতিই হয় না বরং ব্যবহারকারীর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি ফুলে গেলে দ্রুত মেরামত করে নেওয়া জরুরি। না হলে আগুন বা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে।কেন ফুলে যায় ব্যাটারি?বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি। এই ব্যাটারির ভেতরে থাকে ধাতব ও প্লাস্টিকের পাতলা স্তরের মাঝে রাসায়নিক পদার্থ ও ইলেক্ট্রোলাইট। এগুলো সাধারণত একটি বিশেষ সিল করা প্যাকেটের (অ্যালুমিনিয়াম ব্যাগ) মধ্যে রাখা হয়। এই প্যাকেট তাপ দিয়ে সিল করা থাকে, যাতে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে।তবে দীর্ঘদিনের ব্যবহারে বা ভুল চার্জিংয়ের কারণে ব্যাটারির ভেতরের রাসায়নিক পদার্থ গ্যাসে পরিণত হয়। তখন সিল করা ব্যাগটি ফেঁপে ওঠে এবং ব্যাটারিটি ফুলে যেতে শুরু করে।অতিরিক্ত গরম হয়ে যাওয়া: ফোনের প্রসেসর বেশি গরম হলে তা ব্যাটারিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।নিম্নমানের চার্জার বা কেবল ব্যবহার: সস্তা বা অনুমোদনহীন চার্জার ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দেয়।ব্যাটারির আয়ু শেষ হয়ে যাওয়া: পুরোনো ব্যাটারিতে রাসায়নিক পরিবর্তন বেশি হয়, ফলে গ্যাস সৃষ্টি হয়।শর্টসার্কিট বা ত্রুটি: ফোনের ভেতরে কোনো ত্রুটি থাকলে তা ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ায়।ফুলে যাওয়া ব্যাটারি শুধু মোবাইলের কাঠামো নষ্ট করে না, বিস্ফোরণ বা আগুন লাগার ঝুঁকিও তৈরি করে। কখনো কখনো ব্যাটারি থেকে রাসায়নিক গ্যাস বা তরল বেরিয়ে ত্বক বা চোখে লাগলে তা মারাত্মক ক্ষতি করতে পারে।ব্যাটারি ফেটে গেলে সেটি আশপাশের মানুষ বা জিনিসের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।ব্যাটারি ফুলে গেলে করণীয়:১. মোবাইল ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন।২. ব্যাটারি আলাদা করা সম্ভব হলে আলতোভাবে খুলে ফেলুন।৩. কোনো অবস্থাতেই ব্যাটারিতে ছিদ্র বা কাটা যাবে না, এতে বিস্ফোরণের ঝুঁকি থাকে।৪. মোবাইল বা ব্যাটারি গরম হলে ঠান্ডা স্থানে রাখুন, কিন্তু পানির কাছে নয়।৫. ব্যাটারি বদলাতে বিশ্বস্ত ও অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।তবে ব্যাটারি ফুলে গেলে দ্রুত বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×