হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোস্তাফিজুর রহমানের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে বিসিসিআই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন


ঢাকা, ০৫ জানুয়ারি – বিসিসিআই ও কলকাতা নাইট রাইডার্সের আচরণে পুরো বিষয়টি একপেশে হয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। এ কারণে এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী, ক্রীড়া অনুরাগী ও সচেতন মানুষের মধ্যে একটাই প্রত্যাশা তৈরি হয়েছে—বাংলাদেশ জাতীয় দল যেন কোনোভাবেই ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয় এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন করা হয়।

এই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সোমবার বিকেলে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

আমিনুল হক বলেন, দেশের মান-মর্যাদা, সম্মান ও জাতীয় স্বার্থই সবার আগে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস হতে পারে না।

তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজুর রহমানের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে। তার ভাষায়, মোস্তাফিজ বাংলাদেশের একজন সিনিয়র ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার, যাকে বিশ্ব ক্রিকেট ভালোভাবেই চেনে। আগেও তিনি আইপিএলে একাধিক মৌসুম সফলভাবে খেলেছেন। হঠাৎ করে ধর্মীয় অনুভূতির বিষয় সামনে এনে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া সম্পূর্ণ অন্যায়।

আমিনুল হকের মতে, মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ছিল হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এটিকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং বলেন, এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করা দরকার।

বিষয়টি তদন্ত করার দাবি জানিয়ে তিনি বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে তিনি বলেন, ক্রিকেট বোর্ড ও দেশের ক্রীড়া উপদেষ্টা যেন আলোচনার মাধ্যমে সরকারিভাবে সিদ্ধান্ত নেন—কেন মোস্তাফিজকে এভাবে রিলিজ করা হলো এবং এর পেছনে কারা জড়িত। বিষয়টি তদন্ত করে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া এবং বাংলাদেশে আইপিএলের টিভি সম্প্রচার বন্ধ রাখার বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুল হক বলেন, তার কাছে একটাই কথা—সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে যদি সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার হবে না, তাহলে সেটাই হবে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোস্তাফিজুর রহমানের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে বিসিসিআই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোস্তাফিজুর রহমানের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে বিসিসিআই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জানুয়ারি – বিসিসিআই ও কলকাতা নাইট রাইডার্সের আচরণে পুরো বিষয়টি একপেশে হয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। এ কারণে এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী, ক্রীড়া অনুরাগী ও সচেতন মানুষের মধ্যে একটাই প্রত্যাশা তৈরি হয়েছে—বাংলাদেশ জাতীয় দল যেন কোনোভাবেই ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয় এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন করা হয়।এই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সোমবার বিকেলে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আমিনুল হক বলেন, দেশের মান-মর্যাদা, সম্মান ও জাতীয় স্বার্থই সবার আগে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস হতে পারে না।তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজুর রহমানের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে। তার ভাষায়, মোস্তাফিজ বাংলাদেশের একজন সিনিয়র ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার, যাকে বিশ্ব ক্রিকেট ভালোভাবেই চেনে। আগেও তিনি আইপিএলে একাধিক মৌসুম সফলভাবে খেলেছেন। হঠাৎ করে ধর্মীয় অনুভূতির বিষয় সামনে এনে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া সম্পূর্ণ অন্যায়।আমিনুল হকের মতে, মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ছিল হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এটিকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং বলেন, এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করা দরকার।বিষয়টি তদন্ত করার দাবি জানিয়ে তিনি বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে তিনি বলেন, ক্রিকেট বোর্ড ও দেশের ক্রীড়া উপদেষ্টা যেন আলোচনার মাধ্যমে সরকারিভাবে সিদ্ধান্ত নেন—কেন মোস্তাফিজকে এভাবে রিলিজ করা হলো এবং এর পেছনে কারা জড়িত। বিষয়টি তদন্ত করে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া এবং বাংলাদেশে আইপিএলের টিভি সম্প্রচার বন্ধ রাখার বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুল হক বলেন, তার কাছে একটাই কথা—সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে যদি সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার হবে না, তাহলে সেটাই হবে।এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×