হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোস্তাফিজের জায়গা উইজডেনের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২০ অপরাহ্ন


ঢাকা, ১৯ জানুয়ারি – জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তাকে স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচের ভিত্তিতে বর্ষসেরা একাদশে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট উইজডেন। ওয়েবসাইটের সম্পাদকীয় দলের নির্বাচনে এই একাদশে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে জায়গা দেওয়া হয়েছে।

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক টি–টুয়েন্টি ম্যাচের সংখ্যা বেড়ে গেছে। বছরজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ও ঘরোয়া সব স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এই বর্ষসেরা একাদশ গড়া হয়েছে বলে উইজডেন জানিয়েছে।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

উইজডেনের ওয়েবসাইটে মোস্তাফিজের পারফরম্যান্সের বিশ্লেষণে বলা হয়েছে, যেসব বোলার ১৫০ ওভার বা তার বেশি বল করেছেন, তাদের মধ্যে ২০২৫ সালে তার বোলিং গড় ছিল ১৮.০৩, যা অন্য সবার চেয়ে ভালো। এ বছর কোনো পেসারই এতটা মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটে শুধু ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার জেসন হোল্ডার তার চেয়ে সামান্য এগিয়ে ছিলেন। পুরো বছর জুড়ে মোস্তাফিজ নিয়মিত উইকেট নিয়ে রানও আটকে রেখেছেন।

গত বছর স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচে মোস্তাফিজ ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭৮ এবং স্ট্রাইক রেট ছিল ১৫.৯। ১১ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স। পুরো বছরে তিনি ১৫৬.৫ ওভার বোলিং করেছেন। অন্যদিকে জেসন হোল্ডার ২৫০.২ ওভার বল করে ৯৭ উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট তার ১৫.৪ হলেও বোলিং গড় ছিল ২১.৪২।

বর্ষসেরা দলে দুজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার রাখা হয়েছে। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন থাকছেন। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারেন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিডও বর্ষসেরা এই দলে আছেন। মাঝের ওভারগুলোতে বাউন্ডারি মারার দক্ষতার জন্য ফেরেইরাকে বিশেষভাবে উল্লেখ করেছে উইজডেন। গত বছর তিনি প্রতি ৬.৬ বলে একটি করে ছক্কা এবং প্রতি ৩.৯ বলে একটি করে চার মারেছেন। ব্রেভিস আইপিএল, এসএটি২০ ও দ্য হান্ড্রেড—এই তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং তিন থেকে সাত নম্বর পজিশনে ১৭০-এর বেশি স্ট্রাইক রেট ধরে রেখেছেন।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোস্তাফিজের জায়গা উইজডেনের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোস্তাফিজের জায়গা উইজডেনের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ জানুয়ারি – জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তাকে স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচের ভিত্তিতে বর্ষসেরা একাদশে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট উইজডেন। ওয়েবসাইটের সম্পাদকীয় দলের নির্বাচনে এই একাদশে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে জায়গা দেওয়া হয়েছে।২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক টি–টুয়েন্টি ম্যাচের সংখ্যা বেড়ে গেছে। বছরজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ও ঘরোয়া সব স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এই বর্ষসেরা একাদশ গড়া হয়েছে বলে উইজডেন জানিয়েছে।উইজডেনের ওয়েবসাইটে মোস্তাফিজের পারফরম্যান্সের বিশ্লেষণে বলা হয়েছে, যেসব বোলার ১৫০ ওভার বা তার বেশি বল করেছেন, তাদের মধ্যে ২০২৫ সালে তার বোলিং গড় ছিল ১৮.০৩, যা অন্য সবার চেয়ে ভালো। এ বছর কোনো পেসারই এতটা মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটে শুধু ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার জেসন হোল্ডার তার চেয়ে সামান্য এগিয়ে ছিলেন। পুরো বছর জুড়ে মোস্তাফিজ নিয়মিত উইকেট নিয়ে রানও আটকে রেখেছেন।গত বছর স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচে মোস্তাফিজ ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭৮ এবং স্ট্রাইক রেট ছিল ১৫.৯। ১১ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স। পুরো বছরে তিনি ১৫৬.৫ ওভার বোলিং করেছেন। অন্যদিকে জেসন হোল্ডার ২৫০.২ ওভার বল করে ৯৭ উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট তার ১৫.৪ হলেও বোলিং গড় ছিল ২১.৪২।বর্ষসেরা দলে দুজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার রাখা হয়েছে। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন থাকছেন। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারেন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিডও বর্ষসেরা এই দলে আছেন। মাঝের ওভারগুলোতে বাউন্ডারি মারার দক্ষতার জন্য ফেরেইরাকে বিশেষভাবে উল্লেখ করেছে উইজডেন। গত বছর তিনি প্রতি ৬.৬ বলে একটি করে ছক্কা এবং প্রতি ৩.৯ বলে একটি করে চার মারেছেন। ব্রেভিস আইপিএল, এসএটি২০ ও দ্য হান্ড্রেড—এই তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং তিন থেকে সাত নম্বর পজিশনে ১৭০-এর বেশি স্ট্রাইক রেট ধরে রেখেছেন।এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×