হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোহামেডান নয় আবাহনীতে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ২ জুন – ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে মোস্তাফিজুর রহমান কোন ক্লাবে খেলবেন তা নিয়ে ক্রিকেট অঙ্গনে বেশ গুঞ্জন ছিল। বিশেষ করে টেবিল টপার মোহামেডান স্পোর্টিং ক্লাব তাকে দলে ভেড়াচ্ছে এমন খবর চাউর হয়েছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়েই মাঠে নামবেন এই বাঁহাতি পেসার।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অষ্টম রাউন্ডের খেলা শেষ হয়েছে। সাতটি জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে মোহামেডান। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ছয়টি জয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।

আরও পড়ুন

চোয়ালের অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফেরার আশা মার্তিনেজের

সম্প্রতি মোহামেডান দলে তরুণ পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করায় গুঞ্জন উঠেছিল যে তাসকিন আহমেদ ও নাহিদ রানার সাথে মোস্তাফিজকেও দেখা যাবে সাদা কালো শিবিরে। তবে ক্লাব সূত্র নিশ্চিত করেছে এই মৌসুমে মোস্তাফিজের মোহামেডানে খেলার কোনো সম্ভাবনা নেই।

নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে মোস্তাফিজুর রহমান আবাহনী ডেরায় যোগ দিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুন নবম রাউন্ডের ম্যাচে আকাশী নীল জার্সিতে অভিষেক হতে পারে তার।

বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়বে আবাহনী। সেই ম্যাচেই কাটার মাস্টার খ্যাত এই পেসারকে বল হাতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

মোহামেডান নয় আবাহনীতে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোহামেডান নয় আবাহনীতে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ জুন – ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে মোস্তাফিজুর রহমান কোন ক্লাবে খেলবেন তা নিয়ে ক্রিকেট অঙ্গনে বেশ গুঞ্জন ছিল। বিশেষ করে টেবিল টপার মোহামেডান স্পোর্টিং ক্লাব তাকে দলে ভেড়াচ্ছে এমন খবর চাউর হয়েছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়েই মাঠে নামবেন এই বাঁহাতি পেসার।প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অষ্টম রাউন্ডের খেলা শেষ হয়েছে। সাতটি জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে মোহামেডান। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ছয়টি জয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।সম্প্রতি মোহামেডান দলে তরুণ পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করায় গুঞ্জন উঠেছিল যে তাসকিন আহমেদ ও নাহিদ রানার সাথে মোস্তাফিজকেও দেখা যাবে সাদা কালো শিবিরে। তবে ক্লাব সূত্র নিশ্চিত করেছে এই মৌসুমে মোস্তাফিজের মোহামেডানে খেলার কোনো সম্ভাবনা নেই।নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে মোস্তাফিজুর রহমান আবাহনী ডেরায় যোগ দিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুন নবম রাউন্ডের ম্যাচে আকাশী নীল জার্সিতে অভিষেক হতে পারে তার।বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়বে আবাহনী। সেই ম্যাচেই কাটার মাস্টার খ্যাত এই পেসারকে বল হাতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×