হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘যত কাদা ছুড়বেন, তত পদ্ম ফুটবে,’ বিরোধীদের কটাক্ষ মোদীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি – মার্কিন এক গবেষণা প্রতিষ্ঠান ভারতের শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ী গৌতম আদানির বাণিজ্যিক সাম্রাজ্যের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর দেশটির রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তবে এই নিয়ে বরাবরের মতো নিশ্চুপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লোকসভার পর আজ বৃহস্পতিবার রাজ্যসভার ভাষণেও ‘আদানি’ শব্দটি উচ্চারণ করলেন না মোদি। তবে এই নিয়ে বিতর্কের আবহে কৌশলে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসসহ বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিরোধীদের হাতে কাদা রয়েছে বলেই ছুড়ছেন। যত কাদা ছুড়বেন, ততই পদ্ম ফুটবে।’ ভারতীয় সংবাদমাধ্যমের খবরের বলা হয়েছে, বৃহস্পতিবার মোদির আক্রমণের মূল নিশানায় ছিল কংগ্রেস।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, ‘নেহরুকে নিয়ে অবহেলা হলে কয়েকজন অভিযোগ করেন। গান্ধী-নেহরু পরিবারের কেউ নেহরু পদবি ব্যবহার করেন না কেন?’

এই প্রসঙ্গেও কংগ্রেসকে নিশানা করে মোদি ইন্দিরা গান্ধীর নাম নিয়েছেন। মোদি বলেছেন, ‘রাজ্যের সরকার ফেলতে ৫০ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।’

ভাষণের শুরু থেকেই কংগ্রেসকে উদ্দেশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। ওদের দুর্দশা বুঝতে পারছি। ভারতে কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বিজেপি। উন্নয়নে বাধা সৃষ্টি করেছে কংগ্রেস।’

তিনি আরও বলেন, ‘আগের সরকার যদি উন্নয়নমূলক কাজ করত, তাহলে আজ এত পরিশ্রম করতে হত না।’ মোদির কথায় কথায়, ‘ওরা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করে, তাই দেশবাসীর দিকে তাকাতে পারেনি। ওদের উদ্দেশ্যে অন্য।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ৯ ফেব্রুয়ারি ২০২৩

 

,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘যত কাদা ছুড়বেন, তত পদ্ম ফুটবে,’ বিরোধীদের কটাক্ষ মোদীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘যত কাদা ছুড়বেন, তত পদ্ম ফুটবে,’ বিরোধীদের কটাক্ষ মোদীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি – মার্কিন এক গবেষণা প্রতিষ্ঠান ভারতের শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ী গৌতম আদানির বাণিজ্যিক সাম্রাজ্যের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর দেশটির রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তবে এই নিয়ে বরাবরের মতো নিশ্চুপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার পর আজ বৃহস্পতিবার রাজ্যসভার ভাষণেও ‘আদানি’ শব্দটি উচ্চারণ করলেন না মোদি। তবে এই নিয়ে বিতর্কের আবহে কৌশলে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসসহ বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিরোধীদের হাতে কাদা রয়েছে বলেই ছুড়ছেন। যত কাদা ছুড়বেন, ততই পদ্ম ফুটবে।’ ভারতীয় সংবাদমাধ্যমের খবরের বলা হয়েছে, বৃহস্পতিবার মোদির আক্রমণের মূল নিশানায় ছিল কংগ্রেস। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, ‘নেহরুকে নিয়ে অবহেলা হলে কয়েকজন অভিযোগ করেন। গান্ধী-নেহরু পরিবারের কেউ নেহরু পদবি ব্যবহার করেন না কেন?’ এই প্রসঙ্গেও কংগ্রেসকে নিশানা করে মোদি ইন্দিরা গান্ধীর নাম নিয়েছেন। মোদি বলেছেন, ‘রাজ্যের সরকার ফেলতে ৫০ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।’ ভাষণের শুরু থেকেই কংগ্রেসকে উদ্দেশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। ওদের দুর্দশা বুঝতে পারছি। ভারতে কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বিজেপি। উন্নয়নে বাধা সৃষ্টি করেছে কংগ্রেস।’ তিনি আরও বলেন, ‘আগের সরকার যদি উন্নয়নমূলক কাজ করত, তাহলে আজ এত পরিশ্রম করতে হত না।’ মোদির কথায় কথায়, ‘ওরা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করে, তাই দেশবাসীর দিকে তাকাতে পারেনি। ওদের উদ্দেশ্যে অন্য।’ সূত্র: আমাদের সময় আইএ/ ৯ ফেব্রুয়ারি ২০২৩   [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×