হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ নভেম্বর – ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর জমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে জমজ পুত্রসন্তান জন্ম দেন তিনি। মা ও শিশু সুস্থ আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

এ ছাড়া সুমাইয়া শিমুকে স্বাগত জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের ড. সুমাইয়া শিমু। এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে। ৮ নভেম্বর জমজ পুত্রসন্তানের মা হয়েছেন। অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসেবেও তুমি হবে অনন্য। সোনা-বাবাদের জন্য অনেক আশীর্বাদ আর তোমার জন্য ভালোবাসা।

প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু। পারিবারিকভাবেই হয় বিয়ের আয়োজন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেলেও অভিনয়ে এখন আর আগের মতো সরব নন সুমাইয়া শিমু। টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। এই অভিনেত্রীর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’। এ নাটকে অনবদ্য অভিনয় তাকে নিয়ে যায় আলাদা উচ্চতায়। এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি শিমুকে।

শিমুর জন্ম ও শৈশব কাটে নড়াইলে। তার পিতা আতিয়ার রহমান একজন সরকারি কর্মকর্তা এবং মাতা লায়লা রহমান একজন গৃহিণী। শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

আইএ/ ১৯ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ নভেম্বর – ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর জমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে জমজ পুত্রসন্তান জন্ম দেন তিনি। মা ও শিশু সুস্থ আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এ ছাড়া সুমাইয়া শিমুকে স্বাগত জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের ড. সুমাইয়া শিমু। এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে। ৮ নভেম্বর জমজ পুত্রসন্তানের মা হয়েছেন। অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসেবেও তুমি হবে অনন্য। সোনা-বাবাদের জন্য অনেক আশীর্বাদ আর তোমার জন্য ভালোবাসা। প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু। পারিবারিকভাবেই হয় বিয়ের আয়োজন। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেলেও অভিনয়ে এখন আর আগের মতো সরব নন সুমাইয়া শিমু। টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। এই অভিনেত্রীর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’। এ নাটকে অনবদ্য অভিনয় তাকে নিয়ে যায় আলাদা উচ্চতায়। এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি শিমুকে। শিমুর জন্ম ও শৈশব কাটে নড়াইলে। তার পিতা আতিয়ার রহমান একজন সরকারি কর্মকর্তা এবং মাতা লায়লা রহমান একজন গৃহিণী। শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। আইএ/ ১৯ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×