হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাজ্যের জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ কিনছে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন


ঢাকা, ৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জি-টু-জি (G2G) পদ্ধতির আওতায় হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিটি সই হয়। বাংলাদেশের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা মিস ন্যানিসে কালোবুলাওয়াসাইকাবারা চুক্তিতে স্বাক্ষর করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই-কমিশনার, যুক্তরাজ্যের সামরিক উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টা ও উভয় দেশের পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ একটি আধুনিক জরিপ জাহাজ। এতে মাল্টিবিম ইকো সাউন্ডার, সাইড স্ক্যান সোনার ও সাব-বটম প্রোফাইলারসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজিত রয়েছে। জাহাজটি গভীর সমুদ্র জরিপ, সীবেড ম্যাপিং এবং নেভিগেশনাল চার্ট তৈরিতে অত্যন্ত কার্যকর। এছাড়া জাহাজটিতে হেলিকপ্টার ল্যান্ডিং ডেক ও আধুনিক যোগাযোগ সুবিধাও রয়েছে। ২০০২ সালে প্রথম যাত্রা শুরু করা এই জাহাজটি ২০২৩ সালে ডি-কমিশন করা হয়। প্রয়োজনীয় সংস্কার বা রি-জেনারেশন শেষে ২০২৭ সালে এটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে বাংলাদেশের সমুদ্র গবেষণা, সুনীল অর্থনীতির বিকাশ এবং জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণে সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গবেষণাকাজে সহায়ক হবে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

যুক্তরাজ্যের জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ কিনছে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাজ্যের জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ কিনছে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জি-টু-জি (G2G) পদ্ধতির আওতায় হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিটি সই হয়। বাংলাদেশের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা মিস ন্যানিসে কালোবুলাওয়াসাইকাবারা চুক্তিতে স্বাক্ষর করেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই-কমিশনার, যুক্তরাজ্যের সামরিক উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টা ও উভয় দেশের পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ একটি আধুনিক জরিপ জাহাজ। এতে মাল্টিবিম ইকো সাউন্ডার, সাইড স্ক্যান সোনার ও সাব-বটম প্রোফাইলারসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজিত রয়েছে। জাহাজটি গভীর সমুদ্র জরিপ, সীবেড ম্যাপিং এবং নেভিগেশনাল চার্ট তৈরিতে অত্যন্ত কার্যকর। এছাড়া জাহাজটিতে হেলিকপ্টার ল্যান্ডিং ডেক ও আধুনিক যোগাযোগ সুবিধাও রয়েছে। ২০০২ সালে প্রথম যাত্রা শুরু করা এই জাহাজটি ২০২৩ সালে ডি-কমিশন করা হয়। প্রয়োজনীয় সংস্কার বা রি-জেনারেশন শেষে ২০২৭ সালে এটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে বাংলাদেশের সমুদ্র গবেষণা, সুনীল অর্থনীতির বিকাশ এবং জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণে সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গবেষণাকাজে সহায়ক হবে।এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×