হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত নিম্নগামী হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৮ ডিসেম্বর – যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত নিম্নগামী হচ্ছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক জনমত সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকে সমর্থন করেন বলে জানিয়েছেন। অথচ ডিসেম্বরের গোড়াতেও তা ছিল ৪১ শতাংশ!

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

‘অ্যাপ্রুভাল রেটিং’ নামের সর্বশেষ এই জনমত সমীক্ষা অনলাইন চালানো হয়। তিন দিনে এতে ১০১৬ জন মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। এই জনমত সমীক্ষার ফলাফলের সম্ভাব্য ভুল বা বিচ্যুতির পরিমাণ ৩ শতাংশ হতে পারে বলে রয়টার্স-ইপসোসের দাবি। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখন তার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ পয়েন্ট। কিন্তু দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পর থেকেই তার জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে।

শাটডাউনের ফলে আর্থিক ডামাডোলের জন্য প্রেসিডেন্টকে দুষেছেন মার্কিন আমজনতার একটি বড় অংশ। ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন, তা সমর্থন করছেন মাত্র ৩৩ শতাংশ মানুষ। ট্রাম্পের লাগামছাড়া কথাবার্তা সমর্থন করছেন না অনেক কট্টর রিপাবলিকান সমর্থকও।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ঘোষণা করেছেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন ও ভিসা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে। এরপর থেকেই ভারত-সহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা তথা ‘গ্লোবাল সাউথ’, থেকে আগত অভিবাসীদের মধ্যে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে। এই নীতিগত অবস্থান শুধু জাতিগত বিভাজন নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত নিম্নগামী হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত নিম্নগামী হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৮ ডিসেম্বর – যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত নিম্নগামী হচ্ছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক জনমত সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকে সমর্থন করেন বলে জানিয়েছেন। অথচ ডিসেম্বরের গোড়াতেও তা ছিল ৪১ শতাংশ!‘অ্যাপ্রুভাল রেটিং’ নামের সর্বশেষ এই জনমত সমীক্ষা অনলাইন চালানো হয়। তিন দিনে এতে ১০১৬ জন মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। এই জনমত সমীক্ষার ফলাফলের সম্ভাব্য ভুল বা বিচ্যুতির পরিমাণ ৩ শতাংশ হতে পারে বলে রয়টার্স-ইপসোসের দাবি। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখন তার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ পয়েন্ট। কিন্তু দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পর থেকেই তার জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে।শাটডাউনের ফলে আর্থিক ডামাডোলের জন্য প্রেসিডেন্টকে দুষেছেন মার্কিন আমজনতার একটি বড় অংশ। ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন, তা সমর্থন করছেন মাত্র ৩৩ শতাংশ মানুষ। ট্রাম্পের লাগামছাড়া কথাবার্তা সমর্থন করছেন না অনেক কট্টর রিপাবলিকান সমর্থকও।মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ঘোষণা করেছেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন ও ভিসা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে। এরপর থেকেই ভারত-সহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা তথা ‘গ্লোবাল সাউথ’, থেকে আগত অভিবাসীদের মধ্যে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে। এই নীতিগত অবস্থান শুধু জাতিগত বিভাজন নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×