হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ৬ জনের, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১১ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ঘটনায় দারিকা মুর (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর মুরের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আরও কঠোর করে ‘ক্যাপিটাল মার্ডার’-এ উন্নীত করা হতে পারে। মানসিকভাবে সক্ষম প্রমাণিত হলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

শনিবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট জানান, অভিযুক্ত মুর তার পরিবারের একাধিক সদস্য এবং স্থানীয় একটি চার্চের যাজককে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। মিসিসিপির ১৬তম সার্কিট কোর্টের জেলা অ্যাটর্নি স্কট কোলম ঘটনাটিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে মন্তব্য করেন।

শেরিফের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ডেভিড হিল রোডের একটি বাড়িতে মুর প্রথমে তার বাবা গ্লেন মুর (৬৭), ভাই কুইন্টন মুর (৩৩) এবং চাচা উইলি গুইন্স (৫৫)–কে গুলি করে হত্যা করেন। পরে ব্লেক রোডের একটি বাড়িতে গিয়ে তিনি এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করেন এবং তাকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

এরপর মুর তার নিহত ভাইয়ের মালিকানাধীন একটি ট্রাক নিয়ে সাইলোয়াম-গ্রিফিথ রোডের একটি বাড়িতে যান, যেখানে ব্যারি ব্র্যাডলি ও স্যামুয়েল ব্র্যাডলির মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন স্থানীয় একটি গির্জার যাজক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ৬ জনের, গ্রেপ্তার ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ৬ জনের, গ্রেপ্তার ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১১ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ঘটনায় দারিকা মুর (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর মুরের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আরও কঠোর করে ‘ক্যাপিটাল মার্ডার’-এ উন্নীত করা হতে পারে। মানসিকভাবে সক্ষম প্রমাণিত হলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার সম্ভাবনাও রয়েছে।শনিবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট জানান, অভিযুক্ত মুর তার পরিবারের একাধিক সদস্য এবং স্থানীয় একটি চার্চের যাজককে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। মিসিসিপির ১৬তম সার্কিট কোর্টের জেলা অ্যাটর্নি স্কট কোলম ঘটনাটিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে মন্তব্য করেন।শেরিফের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ডেভিড হিল রোডের একটি বাড়িতে মুর প্রথমে তার বাবা গ্লেন মুর (৬৭), ভাই কুইন্টন মুর (৩৩) এবং চাচা উইলি গুইন্স (৫৫)–কে গুলি করে হত্যা করেন। পরে ব্লেক রোডের একটি বাড়িতে গিয়ে তিনি এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করেন এবং তাকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।এরপর মুর তার নিহত ভাইয়ের মালিকানাধীন একটি ট্রাক নিয়ে সাইলোয়াম-গ্রিফিথ রোডের একটি বাড়িতে যান, যেখানে ব্যারি ব্র্যাডলি ও স্যামুয়েল ব্র্যাডলির মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন স্থানীয় একটি গির্জার যাজক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।এনএন/ ১১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×