হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ৩, পুলিশসহ আহত ১১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ জুন ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২২ জুন – যুক্তরাষ্ট্রের আর্কানসাস সুপারমার্কেটে শুক্রবার (২১ জুন) এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে। আর্কানসাস রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে। শনিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফোরডাইস শহরের ম্যাড বুচার সুপার মার্কেটের বাইরে থেকে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে স্টোরের ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী এক দুর্বৃত্ত। এ সময় মার্কেটের দেওয়াল ও বাইরে একাধিক গাড়িতে গুলির আঘাত লাগে।

খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই হামলাকারী আহত হন। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।

আরও পড়ুন

৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে সিঙ্গাপুরের মাদার ভেসেল

আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘মানুষজনের জীবন রক্ষায় দ্রুত ও বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্যআইন প্রয়োগকারী ও প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি আমি কৃতজ্ঞ।’

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলার ঘটনাটির বিষয়ে অবহিত করা হয়েছে এবং ফেডারেল কর্তৃপক্ষ তদন্তে সহায়তা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে সুপারশপে বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। ২০১৯ সালে একজন বন্দুকধারী এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে ২৩ জনকে হত্যা করেছিল। ২০২১ সালে কোলোর বোল্ডারে একটি শপে একজন বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছিল। ২০২২ সালে বাফেলোতে সুপারমার্কেটে একজন বন্দুকধারী ১০ জনকে হত্যা করেছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ৩, পুলিশসহ আহত ১১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ৩, পুলিশসহ আহত ১১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ জুন ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২২ জুন – যুক্তরাষ্ট্রের আর্কানসাস সুপারমার্কেটে শুক্রবার (২১ জুন) এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে। আর্কানসাস রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে। শনিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফোরডাইস শহরের ম্যাড বুচার সুপার মার্কেটের বাইরে থেকে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে স্টোরের ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী এক দুর্বৃত্ত। এ সময় মার্কেটের দেওয়াল ও বাইরে একাধিক গাড়িতে গুলির আঘাত লাগে।খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই হামলাকারী আহত হন। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘মানুষজনের জীবন রক্ষায় দ্রুত ও বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্যআইন প্রয়োগকারী ও প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি আমি কৃতজ্ঞ।’হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলার ঘটনাটির বিষয়ে অবহিত করা হয়েছে এবং ফেডারেল কর্তৃপক্ষ তদন্তে সহায়তা করছে।সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে সুপারশপে বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। ২০১৯ সালে একজন বন্দুকধারী এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে ২৩ জনকে হত্যা করেছিল। ২০২১ সালে কোলোর বোল্ডারে একটি শপে একজন বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছিল। ২০২২ সালে বাফেলোতে সুপারমার্কেটে একজন বন্দুকধারী ১০ জনকে হত্যা করেছিল।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২২ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×