হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ: ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিতের দাবি ফিফপ্রোর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন


ফিলাডেলফিয়া, ৩ জুলাই – যুক্তরাষ্ট্রে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ আয়োজনে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ফ্রান্স এবং প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত ম্যাচ হতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই প্রতিকূল পরিস্থিতিতে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীরা ম্যাচটি স্থগিত করার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এই তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। ফিলাডেলফিয়ায় ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৭ দশমিক ৭৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার প্রভাবে মাঠে অনুভূত তাপমাত্রা ৪৬ দশমিক ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

এর আগে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফরাসি ফুটবলারদের শরীর ঠাণ্ডা করতে জলকামান ব্যবহার করতে দেখা গিয়েছিল। ফিফা কুলিং ব্রেকের ব্যবস্থা রাখলেও বিশেষজ্ঞরা একে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য যথেষ্ট মনে করছেন না।

অ্যাথলেটদের সুরক্ষায় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই ম্যাচ স্থগিতের নির্দেশিকা দিয়েছে ফিফপ্রো।

এনএন/ ৩ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ: ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিতের দাবি ফিফপ্রোর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ: ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিতের দাবি ফিফপ্রোর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফিলাডেলফিয়া, ৩ জুলাই – যুক্তরাষ্ট্রে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ আয়োজনে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ফ্রান্স এবং প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত ম্যাচ হতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এই প্রতিকূল পরিস্থিতিতে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীরা ম্যাচটি স্থগিত করার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এই তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। ফিলাডেলফিয়ায় ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৭ দশমিক ৭৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার প্রভাবে মাঠে অনুভূত তাপমাত্রা ৪৬ দশমিক ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।এর আগে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফরাসি ফুটবলারদের শরীর ঠাণ্ডা করতে জলকামান ব্যবহার করতে দেখা গিয়েছিল। ফিফা কুলিং ব্রেকের ব্যবস্থা রাখলেও বিশেষজ্ঞরা একে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য যথেষ্ট মনে করছেন না।অ্যাথলেটদের সুরক্ষায় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই ম্যাচ স্থগিতের নির্দেশিকা দিয়েছে ফিফপ্রো।এনএন/ ৩ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×