হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননের অভ্যন্তরে ঢুকে পড়ল ইসরায়েলি বাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন



বৈরুত, ০২ অক্টোবর – সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা চালাতে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েলের বেশ কিছু সেনা। তবে তারা মাত্র ৪০০ মিটার যাওয়ার পরই আবার পিছু হটেছে।লেবাননের সেনাবাহিনী আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, “ইসরায়েলি শত্রুদের একটি দল খিরবেত ইয়ারুন এবং আয়েদেস এলাকা দিয়ে ব্লু লাইন পার হয়ে লেবাননের প্রায় ৪০০ মিটার ভেতরে প্রবেশ করে। কিন্তু কিছুক্ষণ অবস্থানের পরই তারা আবার পিছু হটেছে।”ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে তারা কোনো বক্তব্য দেয়নি।আইডিএফ অবশ্য একটি ছবি প্রকাশ করেছে। ছবিটি যাচাই-বাছাই করে সিএনএন নিশ্চিত হয়েছে এটি দক্ষিণ লেবাননে তোলা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, লেবাননের ভেতর ঢোকার চেষ্টাকালে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি সেনারা। এরমধ্যে ওদাইসে শহরে ২ সেনা নিহত ও ১৮ জন আহত হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারের মাধ্যমে আহত সেনাদের সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে।আলজাজিরা জানিয়েছে, আহত ওই সেনাদের হেলিকপ্টারে হাইফার কাছে নিয়ে যাওয়া হয়। যেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স অপেক্ষা করছিল। এছাড়া একই সময় ওই এলাকার তিনটি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০২ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননের অভ্যন্তরে ঢুকে পড়ল ইসরায়েলি বাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননের অভ্যন্তরে ঢুকে পড়ল ইসরায়েলি বাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
[ad_1] বৈরুত, ০২ অক্টোবর – সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা চালাতে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েলের বেশ কিছু সেনা। তবে তারা মাত্র ৪০০ মিটার যাওয়ার পরই আবার পিছু হটেছে।লেবাননের সেনাবাহিনী আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, “ইসরায়েলি শত্রুদের একটি দল খিরবেত ইয়ারুন এবং আয়েদেস এলাকা দিয়ে ব্লু লাইন পার হয়ে লেবাননের প্রায় ৪০০ মিটার ভেতরে প্রবেশ করে। কিন্তু কিছুক্ষণ অবস্থানের পরই তারা আবার পিছু হটেছে।”ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে তারা কোনো বক্তব্য দেয়নি।আইডিএফ অবশ্য একটি ছবি প্রকাশ করেছে। ছবিটি যাচাই-বাছাই করে সিএনএন নিশ্চিত হয়েছে এটি দক্ষিণ লেবাননে তোলা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, লেবাননের ভেতর ঢোকার চেষ্টাকালে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি সেনারা। এরমধ্যে ওদাইসে শহরে ২ সেনা নিহত ও ১৮ জন আহত হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারের মাধ্যমে আহত সেনাদের সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে।আলজাজিরা জানিয়েছে, আহত ওই সেনাদের হেলিকপ্টারে হাইফার কাছে নিয়ে যাওয়া হয়। যেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স অপেক্ষা করছিল। এছাড়া একই সময় ওই এলাকার তিনটি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০২ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×