হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই আমি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকা, ০৪ ডিসেম্বর – রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোববার (৩ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। এরপর তিনি ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস ও ভিডিওবার্তা দেন।

এর মধ্যে একটি স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’।

অপর আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে। কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশির ভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না। টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। আমিও করতে পারি—এটা প্রমাণ করার জেদ।’

এর আগে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই আমি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই আমি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ ডিসেম্বর – রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার (৩ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। এরপর তিনি ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস ও ভিডিওবার্তা দেন। এর মধ্যে একটি স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’। অপর আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে। কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশির ভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না। টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। আমিও করতে পারি—এটা প্রমাণ করার জেদ।’ এর আগে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×