হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যেসব দৈনন্দিন অভ্যাসে অজান্তেই বাড়তে পারে রক্তচাপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন


জীবনযাপনের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে রোগের প্রকৃতিও বদলে যাচ্ছে। একসময় উচ্চ রক্তচাপকে বয়সজনিত সমস্যা হিসেবে ধরা হলেও, বর্তমানে যে কোনো বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারেন। মূলত কিছু দৈনন্দিন ভুল অভ্যাসের কারণে ধীরে ধীরে রক্তচাপ বেড়ে যায়—যার প্রভাব শুরুতে টের না পেলেও ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধের ওপর নির্ভর করলেই চলে না; সুস্থ জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তচাপ হৃদ্‌যন্ত্র, কিডনি ও মস্তিষ্কের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

রক্তচাপ বলতে রক্তনালির ভেতর দিয়ে রক্ত চলাচলের যে চাপ, সেটিকেই বোঝায়। এই চাপ দীর্ঘদিন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে নানা জটিলতা দেখা দেয়। তাই শুরু থেকেই কিছু বদভ্যাস ত্যাগ করা জরুরি।

নীরবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে—এমন পাঁচটি দৈনন্দিন অভ্যাস নিচে তুলে ধরা হলো।

পর্যাপ্ত ঘুমের অভাব

একটানা দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা শরীরকে সব সময় সজাগ অবস্থায় রাখে। এতে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যা ধীরে ধীরে রক্তচাপ বাড়ায়। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখা, হাঁটা বা হালকা ব্যায়াম করা এবং প্রয়োজনে ধ্যান করার পরামর্শ দেন চিকিৎসকেরা।

রাতে দেরিতে বা ভারী খাবার খাওয়া

রাতে দেরিতে কিংবা অতিরিক্ত ভারী খাবার খেলে শরীর ঠিকভাবে বিশ্রাম নিতে পারে না। হজম প্রক্রিয়ায় ব্যস্ত থাকার কারণে রক্তচাপ কমার সুযোগও কমে যায়। বিশেষজ্ঞদের মতে, রাতের খাবার আগেভাগে ও হালকা রাখা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।

পেটের চারপাশে অতিরিক্ত মেদ

অতিরিক্ত চা বা কফি পান

অনেকে সারাদিনে বারবার চা বা কফি পান করেন। কিন্তু অতিরিক্ত ক্যাফেইন স্নায়ুকে উত্তেজিত করে এবং সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে দেয়। বিশেষ করে খালি পেটে বা রাতে এগুলো খেলে সমস্যা বাড়তে পারে। এর বদলে পর্যাপ্ত পানি বা হালকা পানীয় শরীরের জন্য বেশি উপকারী।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। নিয়মিত ঘুম, সঠিক খাবার, মানসিক প্রশান্তি ও সক্রিয় জীবনযাপনই সবচেয়ে কার্যকর ওষুধ। যত আগে থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়, ততই হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যেসব দৈনন্দিন অভ্যাসে অজান্তেই বাড়তে পারে রক্তচাপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যেসব দৈনন্দিন অভ্যাসে অজান্তেই বাড়তে পারে রক্তচাপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জীবনযাপনের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে রোগের প্রকৃতিও বদলে যাচ্ছে। একসময় উচ্চ রক্তচাপকে বয়সজনিত সমস্যা হিসেবে ধরা হলেও, বর্তমানে যে কোনো বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারেন। মূলত কিছু দৈনন্দিন ভুল অভ্যাসের কারণে ধীরে ধীরে রক্তচাপ বেড়ে যায়—যার প্রভাব শুরুতে টের না পেলেও ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে।রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধের ওপর নির্ভর করলেই চলে না; সুস্থ জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তচাপ হৃদ্‌যন্ত্র, কিডনি ও মস্তিষ্কের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।রক্তচাপ বলতে রক্তনালির ভেতর দিয়ে রক্ত চলাচলের যে চাপ, সেটিকেই বোঝায়। এই চাপ দীর্ঘদিন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে নানা জটিলতা দেখা দেয়। তাই শুরু থেকেই কিছু বদভ্যাস ত্যাগ করা জরুরি।নীরবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে—এমন পাঁচটি দৈনন্দিন অভ্যাস নিচে তুলে ধরা হলো।পর্যাপ্ত ঘুমের অভাবএকটানা দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা শরীরকে সব সময় সজাগ অবস্থায় রাখে। এতে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যা ধীরে ধীরে রক্তচাপ বাড়ায়। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখা, হাঁটা বা হালকা ব্যায়াম করা এবং প্রয়োজনে ধ্যান করার পরামর্শ দেন চিকিৎসকেরা।রাতে দেরিতে বা ভারী খাবার খাওয়ারাতে দেরিতে কিংবা অতিরিক্ত ভারী খাবার খেলে শরীর ঠিকভাবে বিশ্রাম নিতে পারে না। হজম প্রক্রিয়ায় ব্যস্ত থাকার কারণে রক্তচাপ কমার সুযোগও কমে যায়। বিশেষজ্ঞদের মতে, রাতের খাবার আগেভাগে ও হালকা রাখা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।পেটের চারপাশে অতিরিক্ত মেদঅতিরিক্ত চা বা কফি পানঅনেকে সারাদিনে বারবার চা বা কফি পান করেন। কিন্তু অতিরিক্ত ক্যাফেইন স্নায়ুকে উত্তেজিত করে এবং সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে দেয়। বিশেষ করে খালি পেটে বা রাতে এগুলো খেলে সমস্যা বাড়তে পারে। এর বদলে পর্যাপ্ত পানি বা হালকা পানীয় শরীরের জন্য বেশি উপকারী।রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। নিয়মিত ঘুম, সঠিক খাবার, মানসিক প্রশান্তি ও সক্রিয় জীবনযাপনই সবচেয়ে কার্যকর ওষুধ। যত আগে থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়, ততই হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে।এনএন/ ১২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×