হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি – ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মাধ্যমে কার্যত ফিলিস্তিনের ক্ষমতাসীন সরকারের পতন হয়েছে।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর মোহাম্মদ শতায়েহ বলেন, পশ্চিম তীর ও জেরুজালেমে নজিরবিহীন সহিংসতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের পরিপ্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি সামনে পরবর্তী ধাপ দেখতে পাচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে রদবদল করতে মাহমুদ আব্বাসকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুধু অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ শাসন করলেও যুদ্ধ শেষে গাজার শাসন ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায় ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশি-বিদেশি চাপের মুখে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে একট পরিকল্পনা প্রকাশ করলেও সেখানে এমন কোনো কিছুর কথা উল্লেখ করেননি নেতানিয়াহু।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৭৮২ জনে পৌঁছেছে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৭০ হাজার ৪৩ জন।

সূত্র: কালবেলা
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি – ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মাধ্যমে কার্যত ফিলিস্তিনের ক্ষমতাসীন সরকারের পতন হয়েছে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর মোহাম্মদ শতায়েহ বলেন, পশ্চিম তীর ও জেরুজালেমে নজিরবিহীন সহিংসতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের পরিপ্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আমি সামনে পরবর্তী ধাপ দেখতে পাচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে রদবদল করতে মাহমুদ আব্বাসকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুধু অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ শাসন করলেও যুদ্ধ শেষে গাজার শাসন ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায় ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশি-বিদেশি চাপের মুখে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে একট পরিকল্পনা প্রকাশ করলেও সেখানে এমন কোনো কিছুর কথা উল্লেখ করেননি নেতানিয়াহু। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৭৮২ জনে পৌঁছেছে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৭০ হাজার ৪৩ জন। সূত্র: কালবেলাআইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×