হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ২২ অক্টোবর – মিরপুর টেস্ট খেলাই দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। পরিবেশ-পরিস্থিতির কারণে সেটা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওয়ানা হয়েও আরব আমিরাতে থেমে গেছে সাকিবের যাত্রা।

সাকিব যেন মিরপুরে টেস্ট খেলতে না পারেন, সেজন্য বিসিবির কাছে স্মরক লিপি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। অন্যদিকে সাকিবভক্তরাও তাকে খেলানোর পক্ষে শেরে বাংলায় অবস্থান নিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বাঁহাতি অলরাউন্ডারকে দেশে ফিরতে অনুৎসাহিত করে বিসিবি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ছাত্রদের পক্ষে কোনো কথা বলেননি সাকিব। সে কারণেই সাকিববিরোধীতা চরম আকার ধারণ করে। এছাড়া বিভিন্ন সময়ে সাকিবের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বাংলাদেশের ক্রিকেটভ্ক্তরা।

সাকিব ইস্যুতে যখন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ উত্তাল, তখন বাঁহাতি অলরাউন্ডারের একটি সাক্ষাৎকার প্রকাশ করে আবুধাবী টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’।

বাংলা টাইগার্সের প্রকাশিত ভিডিওতে সাকিবকে বলতে দেখা যায়, ‘আপনি আমাকে পছন্দ করেন অথবা ঘৃণা করেন, এটি নিয়ে আমি ভাবি না। কিন্তু আমার সঙ্গে খেলতে আসবেন না।’

বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছেন সাকিব। তবুও কেন এত সমালোচনা? এসব সমালোচনা হওয়া কি আসলেই উচিত? এমন প্রশ্নে সাকিবের উত্তর- আসলেই সমালোচনা হওয়া উচিত।

৩৭ বছর বয়সী টাইগার ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।’

নেতিবাচক সংবাদ খেলায় প্রভাব ফেলে কিনা, এই প্রশ্নে সাকিব বলেন, ‘আমাকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিৎ ছিল না।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ অক্টোবর – মিরপুর টেস্ট খেলাই দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। পরিবেশ-পরিস্থিতির কারণে সেটা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওয়ানা হয়েও আরব আমিরাতে থেমে গেছে সাকিবের যাত্রা।সাকিব যেন মিরপুরে টেস্ট খেলতে না পারেন, সেজন্য বিসিবির কাছে স্মরক লিপি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। অন্যদিকে সাকিবভক্তরাও তাকে খেলানোর পক্ষে শেরে বাংলায় অবস্থান নিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বাঁহাতি অলরাউন্ডারকে দেশে ফিরতে অনুৎসাহিত করে বিসিবি।স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ছাত্রদের পক্ষে কোনো কথা বলেননি সাকিব। সে কারণেই সাকিববিরোধীতা চরম আকার ধারণ করে। এছাড়া বিভিন্ন সময়ে সাকিবের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বাংলাদেশের ক্রিকেটভ্ক্তরা।সাকিব ইস্যুতে যখন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ উত্তাল, তখন বাঁহাতি অলরাউন্ডারের একটি সাক্ষাৎকার প্রকাশ করে আবুধাবী টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’।বাংলা টাইগার্সের প্রকাশিত ভিডিওতে সাকিবকে বলতে দেখা যায়, ‘আপনি আমাকে পছন্দ করেন অথবা ঘৃণা করেন, এটি নিয়ে আমি ভাবি না। কিন্তু আমার সঙ্গে খেলতে আসবেন না।’বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছেন সাকিব। তবুও কেন এত সমালোচনা? এসব সমালোচনা হওয়া কি আসলেই উচিত? এমন প্রশ্নে সাকিবের উত্তর- আসলেই সমালোচনা হওয়া উচিত।৩৭ বছর বয়সী টাইগার ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।’নেতিবাচক সংবাদ খেলায় প্রভাব ফেলে কিনা, এই প্রশ্নে সাকিব বলেন, ‘আমাকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিৎ ছিল না।’সূত্র: জাগো নিউজআইএ/ ২২ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×