হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে চার দলের হয়ে নির্বাচন করতে চান হিরো আলম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ আগস্ট – দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগসহ চার রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হিরো আলম বলেন, ‘আমি আপনাদের আগে বলেছিলাম আমি নির্বাচন করব না। কিন্তু আপনাদের সুখবর দিতে চাই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি। আপনাদের জন্য আরও একটি সুখবর আছে সেটা হলো আমি যেকোনো একটা দলে যোগদান করছি। আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি।’

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

তিনি আরও বলেন, ‘এবার হিরো আলম আর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে না। কারণ আপনার সবাই জানেন এর আগে আমি দুইবার স্বাতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। কিন্তু এবছর একতারা প্রতীক হিসেবে নতুন একটি দল নিবন্ধন পেয়েছে। বর্তমানে একতারা প্রতীক নেই। তাই আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে একটা দলের হয়ে নির্বাচন করব। আমি আবারও নির্বাচনের মাঠে আসতেছি।’

বিএনপিসহ বড় বড় দলগুলো বলছে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না এ অবস্থায় কি আপনি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলেই আমি নির্বাচনে যাব।’

চারটি দল কী আপনাকে প্রস্তাব দিয়েছে নাকি আপনি প্রস্তাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তারাই আমাকে প্রস্তাব দিয়েছে। নির্বাচনের আগে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।’

কোন আসন থেকে নির্বাচনে করবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার তো আসন তিনটি। বগুড়ায় ২টি এবং ঢাকায় একটি। দল থেকে করতে হলে তো একটা আসন থেকেই করতে হবে। দল যে আসন দেবে সেই আসন থেকেই নির্বাচন করব।’

আপনি চারটি বড় দল থেকে নির্বাচনের জন্য প্রস্তাব পেয়েছেন। আপনি কোন ধরনের প্রস্তাব পেলে কোনো একটি দল থেকে নির্বাচন করবেন বলে মনে করছেন বলে জানতে চাইলে তিনি বলেন,‘আমি কোনো দলের কাছে কোনো ধরনের প্রস্তাব রাখিনি। যে আমাকে এই দিলে আমি নির্বাচনে আসব। মূলত আমি জনগণের সঙ্গে কাজ করতে চাই। জনগণের পাশে থাকতে চাই।’

আইএ/ ২৪ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

যে চার দলের হয়ে নির্বাচন করতে চান হিরো আলম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে চার দলের হয়ে নির্বাচন করতে চান হিরো আলম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ আগস্ট – দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগসহ চার রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। হিরো আলম বলেন, ‘আমি আপনাদের আগে বলেছিলাম আমি নির্বাচন করব না। কিন্তু আপনাদের সুখবর দিতে চাই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি। আপনাদের জন্য আরও একটি সুখবর আছে সেটা হলো আমি যেকোনো একটা দলে যোগদান করছি। আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি।’ তিনি আরও বলেন, ‘এবার হিরো আলম আর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে না। কারণ আপনার সবাই জানেন এর আগে আমি দুইবার স্বাতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। কিন্তু এবছর একতারা প্রতীক হিসেবে নতুন একটি দল নিবন্ধন পেয়েছে। বর্তমানে একতারা প্রতীক নেই। তাই আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে একটা দলের হয়ে নির্বাচন করব। আমি আবারও নির্বাচনের মাঠে আসতেছি।’ বিএনপিসহ বড় বড় দলগুলো বলছে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না এ অবস্থায় কি আপনি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলেই আমি নির্বাচনে যাব।’ চারটি দল কী আপনাকে প্রস্তাব দিয়েছে নাকি আপনি প্রস্তাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তারাই আমাকে প্রস্তাব দিয়েছে। নির্বাচনের আগে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।’ কোন আসন থেকে নির্বাচনে করবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার তো আসন তিনটি। বগুড়ায় ২টি এবং ঢাকায় একটি। দল থেকে করতে হলে তো একটা আসন থেকেই করতে হবে। দল যে আসন দেবে সেই আসন থেকেই নির্বাচন করব।’ আপনি চারটি বড় দল থেকে নির্বাচনের জন্য প্রস্তাব পেয়েছেন। আপনি কোন ধরনের প্রস্তাব পেলে কোনো একটি দল থেকে নির্বাচন করবেন বলে মনে করছেন বলে জানতে চাইলে তিনি বলেন,‘আমি কোনো দলের কাছে কোনো ধরনের প্রস্তাব রাখিনি। যে আমাকে এই দিলে আমি নির্বাচনে আসব। মূলত আমি জনগণের সঙ্গে কাজ করতে চাই। জনগণের পাশে থাকতে চাই।’ আইএ/ ২৪ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×