হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা ৩০ জুলাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

রংপুর, ১৩ জুলাই – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফের নির্বাচনি জনসভা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হবে।

রংপুর আওয়ামী লীগের নেতারা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে ক্ষমতাসীন দলের প্রধান এই তারিখ জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, রংপুর-৫ আসনের সংসদ-সদস্য এইচএন আশিকুর রহমান, তার ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রমুখ।

সূত্র জানায়, দুপুরে এইচএন আশিকুর রহমান এবং রাশেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু সময় কথা বলেন। পরে রংপুরের অন্য নেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, মহানগরের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সেখানে উপস্থিত ছিলেন। বেলা ২টা ৪৫ থেকে প্রায় এক ঘণ্টা তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় রাজনীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।

জানা যায়, বৈঠকে পাঁচবারের সংসদ-সদস্য আশিকুর রহমান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। তার পরিবর্তে ছেলে রাশেক রহমান দলীয় মনোনয়ন পেলে তিনি তাকে নির্বাচিত করতে কাজ করবেন। শেখ হাসিনা সম্মতি জানিয়ে আগামী নির্বাচনে কাজ করার কথা বলেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৩ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা ৩০ জুলাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা ৩০ জুলাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ১৩ জুলাই – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফের নির্বাচনি জনসভা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হবে। রংপুর আওয়ামী লীগের নেতারা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে ক্ষমতাসীন দলের প্রধান এই তারিখ জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, রংপুর-৫ আসনের সংসদ-সদস্য এইচএন আশিকুর রহমান, তার ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রমুখ। সূত্র জানায়, দুপুরে এইচএন আশিকুর রহমান এবং রাশেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু সময় কথা বলেন। পরে রংপুরের অন্য নেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, মহানগরের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সেখানে উপস্থিত ছিলেন। বেলা ২টা ৪৫ থেকে প্রায় এক ঘণ্টা তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় রাজনীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। জানা যায়, বৈঠকে পাঁচবারের সংসদ-সদস্য আশিকুর রহমান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। তার পরিবর্তে ছেলে রাশেক রহমান দলীয় মনোনয়ন পেলে তিনি তাকে নির্বাচিত করতে কাজ করবেন। শেখ হাসিনা সম্মতি জানিয়ে আগামী নির্বাচনে কাজ করার কথা বলেন। সূত্র: যুগান্তরআইএ/ ১৩ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×