হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রংপুরে শেখ হাসিনা – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


রংপুর, ২৬ ডিসেম্বর – তারাগঞ্জ ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে প্রথমে রংপুরের তারাগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা। সেখানে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় অংশ নেবেন। জনসভা শেষে তিনি মিঠাপুকুর যাবেন। সেখানে আরেকটি জনসভায় যোগদান শেষে স্বামীর গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামীর কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

সবশেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির পক্ষে ভোট চাইবেন তিনি।

প্রসংঙ্গত, এর আগে চলতি বছরের ৮ আগস্ট রংপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রংপুরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ বছরে তিনি দ্বিতীয়বারের মতো রংপুরে এসে নির্বাচনী সভা করছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতির দুটি সভাস্থলে গড়ে তোলা হয়েছে নৌকার আদলে মঞ্চ। বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে মঞ্চের চারদিকে। সভাস্থল ও আশপাশ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভাস্থল পরিদর্শনসহ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে পুত্রবধূ শেখ হাসিনা শ্বশুরালয়ে আসছেন এ নিয়ে সর্বত্রই আলোচনা চলছে। বিশেষ করে, পীরগঞ্জের মানুষ পুত্রবধূকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রংপুরে শেখ হাসিনা – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রংপুরে শেখ হাসিনা – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ২৬ ডিসেম্বর – তারাগঞ্জ ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে প্রথমে রংপুরের তারাগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা। সেখানে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় অংশ নেবেন। জনসভা শেষে তিনি মিঠাপুকুর যাবেন। সেখানে আরেকটি জনসভায় যোগদান শেষে স্বামীর গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামীর কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন তিনি। সবশেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির পক্ষে ভোট চাইবেন তিনি। প্রসংঙ্গত, এর আগে চলতি বছরের ৮ আগস্ট রংপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রংপুরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ বছরে তিনি দ্বিতীয়বারের মতো রংপুরে এসে নির্বাচনী সভা করছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতির দুটি সভাস্থলে গড়ে তোলা হয়েছে নৌকার আদলে মঞ্চ। বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে মঞ্চের চারদিকে। সভাস্থল ও আশপাশ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভাস্থল পরিদর্শনসহ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে পুত্রবধূ শেখ হাসিনা শ্বশুরালয়ে আসছেন এ নিয়ে সর্বত্রই আলোচনা চলছে। বিশেষ করে, পীরগঞ্জের মানুষ পুত্রবধূকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×