হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন


ঢাকা, ১৮ নভেম্বর – তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 এর Schedule-1 (Allocation of Business) এর ক্রমিক নম্বর ২৩-এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ‘জুলাইযোদ্ধা’ গেজেট থেকে এই ৫৩ জনের গেজেট সরকার কর্তৃক বাতিল করা হলো।’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, তালিকাভুক্তির ক্ষেত্রে নানা অসঙ্গতি ও জালিয়াতির অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ৩ আগস্ট শহিদদের তালিকা থেকেও আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। তবে এবারই প্রথম ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্তদের তালিকা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নিলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে শহিদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৬ জনে। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ)—এই তিন শ্রেণিতে এখন পর্যন্ত মোট আহত বা জুলাইযোদ্ধার সংখ্যা ১৩ হাজার ৮০০ জন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ নভেম্বর – তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 এর Schedule-1 (Allocation of Business) এর ক্রমিক নম্বর ২৩-এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ‘জুলাইযোদ্ধা’ গেজেট থেকে এই ৫৩ জনের গেজেট সরকার কর্তৃক বাতিল করা হলো।’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।জানা গেছে, তালিকাভুক্তির ক্ষেত্রে নানা অসঙ্গতি ও জালিয়াতির অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ৩ আগস্ট শহিদদের তালিকা থেকেও আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। তবে এবারই প্রথম ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্তদের তালিকা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নিলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে শহিদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৬ জনে। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ)—এই তিন শ্রেণিতে এখন পর্যন্ত মোট আহত বা জুলাইযোদ্ধার সংখ্যা ১৩ হাজার ৮০০ জন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×