হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রণিত রায়ের নাম ভাঙিয়ে প্রতারণা, আইনি ব্যবস্থা নিলেন অভিনেতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২২ মে – জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক আদালত এর কেডি পাঠক খ্যাত অভিনেতা রণিত রায়ের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। অজ্ঞাত এক প্রতারক অভিনেতার পরিচয় দিয়ে বিশেষ করে নারীদের সঙ্গে যোগাযোগ করে অর্থ দাবি করছেন বলে জানা গেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা এবং ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই প্রতারক সামাজিক মাধ্যমে অভিনয়ের সুযোগ কিংবা বুকিংয়ের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

বিষয়টি নজরে আসার পর রণিত রায় তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সংশ্লিষ্ট প্রতারকের ফোন নম্বর ও ই-মেইল আইডি প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা উল্লেখ করেন যে এক ব্যক্তি তার নাম ব্যবহার করে মানুষের সঙ্গে বিশেষ করে নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে এবং অর্থ চাইছে।

তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি কখনোই সামাজিক মাধ্যম বা অন্য কোনো উপায়ে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না এবং টাকা চাওয়ার প্রশ্নই ওঠে না। প্রতারককে হুঁশিয়ারি দিয়ে রণিত রায় বলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুতই অপরাধীকে খুঁজে বের করবে।

ছাড়া তিনি ভক্তদের উদ্দেশ্যে কিছু স্ক্রিনশট শেয়ার করে অনুরোধ করেছেন যেন কেউ এ ধরনের ফাঁদে পা না দেন। তিনি আরও জানান যে তিনি বা তার কোনো প্রতিনিধি কখনোই কারও কাছে টাকা বা অন্য কোনো সুবিধা দাবি করেন না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

রণিত রায়ের নাম ভাঙিয়ে প্রতারণা, আইনি ব্যবস্থা নিলেন অভিনেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রণিত রায়ের নাম ভাঙিয়ে প্রতারণা, আইনি ব্যবস্থা নিলেন অভিনেতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২২ মে – জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক আদালত এর কেডি পাঠক খ্যাত অভিনেতা রণিত রায়ের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। অজ্ঞাত এক প্রতারক অভিনেতার পরিচয় দিয়ে বিশেষ করে নারীদের সঙ্গে যোগাযোগ করে অর্থ দাবি করছেন বলে জানা গেছে।এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা এবং ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই প্রতারক সামাজিক মাধ্যমে অভিনয়ের সুযোগ কিংবা বুকিংয়ের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।বিষয়টি নজরে আসার পর রণিত রায় তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সংশ্লিষ্ট প্রতারকের ফোন নম্বর ও ই-মেইল আইডি প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা উল্লেখ করেন যে এক ব্যক্তি তার নাম ব্যবহার করে মানুষের সঙ্গে বিশেষ করে নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে এবং অর্থ চাইছে।তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি কখনোই সামাজিক মাধ্যম বা অন্য কোনো উপায়ে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না এবং টাকা চাওয়ার প্রশ্নই ওঠে না। প্রতারককে হুঁশিয়ারি দিয়ে রণিত রায় বলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুতই অপরাধীকে খুঁজে বের করবে।ছাড়া তিনি ভক্তদের উদ্দেশ্যে কিছু স্ক্রিনশট শেয়ার করে অনুরোধ করেছেন যেন কেউ এ ধরনের ফাঁদে পা না দেন। তিনি আরও জানান যে তিনি বা তার কোনো প্রতিনিধি কখনোই কারও কাছে টাকা বা অন্য কোনো সুবিধা দাবি করেন না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×