হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রমজানের প্রথম দিনে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৮ ফেব্রুয়ারি – রমজানের প্রথম দিনেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশু ও এক তরুণ নিহত হয়েছেন। বুধবার দখলদার বাহিনীর পৃথক হামলায় ওই শিশু ছাড়াও মুহান্দ জামাল আল-নাজ্জার নামের এক তরুণ প্রাণ হারান। পাশাপাশি চিকিৎসার জন্য রাফাহ সীমান্ত দিয়ে বাইরে যেতে চাওয়া হাজারো ফিলিস্তিনিকে আটকে রাখার অভিযোগ উঠেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে যে উত্তর গাজায় নিজেদের বিধ্বস্ত ঘরবাড়ি দেখতে যাওয়ার পথে শিশুদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং গাজার দক্ষিণে খান ইউনুসের পূর্বদিকে বানি সুহেইলা গোলচত্বরে সেনাদের গুলিতে নিহত হন ২০ বছর বয়সী মুহান্দ।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে।

গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে যে মধ্য গাজার আল-মুঘরাকা ও দক্ষিণের রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় গুলিতে আরও তিনজন আহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্যমতে জরুরি চিকিৎসার প্রয়োজনে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ অপেক্ষমাণ থাকলেও সীমান্ত দিয়ে খুব কম সংখ্যক রোগী বের হতে পারছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসুস অবিলম্বে চিকিৎসার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সীমান্তে তল্লাশির নামে ফিলিস্তিনিদের অপমান ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

রমজানের প্রথম দিনে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রমজানের প্রথম দিনে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৮ ফেব্রুয়ারি – রমজানের প্রথম দিনেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশু ও এক তরুণ নিহত হয়েছেন। বুধবার দখলদার বাহিনীর পৃথক হামলায় ওই শিশু ছাড়াও মুহান্দ জামাল আল-নাজ্জার নামের এক তরুণ প্রাণ হারান। পাশাপাশি চিকিৎসার জন্য রাফাহ সীমান্ত দিয়ে বাইরে যেতে চাওয়া হাজারো ফিলিস্তিনিকে আটকে রাখার অভিযোগ উঠেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে যে উত্তর গাজায় নিজেদের বিধ্বস্ত ঘরবাড়ি দেখতে যাওয়ার পথে শিশুদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং গাজার দক্ষিণে খান ইউনুসের পূর্বদিকে বানি সুহেইলা গোলচত্বরে সেনাদের গুলিতে নিহত হন ২০ বছর বয়সী মুহান্দ।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে।গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে যে মধ্য গাজার আল-মুঘরাকা ও দক্ষিণের রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় গুলিতে আরও তিনজন আহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্যমতে জরুরি চিকিৎসার প্রয়োজনে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ অপেক্ষমাণ থাকলেও সীমান্ত দিয়ে খুব কম সংখ্যক রোগী বের হতে পারছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসুস অবিলম্বে চিকিৎসার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সীমান্তে তল্লাশির নামে ফিলিস্তিনিদের অপমান ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×