হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রমজানে টাঙ্গাইলে লেবুর দামে আগুন, এক হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ অপরাহ্ন


টাঙ্গাইল, ২৩ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে ইফতারে শরবতের অপরিহার্য উপাদান লেবুর দাম এখন টাঙ্গাইলে আকাশচুম্বী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই পণ্যটির দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মৌসুম না হওয়ায় সরবরাহ কম এবং রমজানে বাড়তি চাহিদার কারণে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে জানা গেছে। বর্তমানে খুচরা বাজারে এক হালি লেবু ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতিটি লেবুর দাম পড়ছে ২৫ টাকা।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, জেলার দেলদুয়ার উপজেলায় লেবুর আবাদ সবচেয়ে বেশি হয়। এছাড়াও সখিপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলায় বাণিজ্যিকভাবে লেবুর বাগান গড়ে উঠেছে। এখানকার উৎপাদিত লেবু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। রমজানকে কেন্দ্র করে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে বর্তমানে প্রতি মণ লেবু ৬ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি লেবুর দাম ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত উঠেছে।

আরও পড়ুন

তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে আর নয়: এনআইডি ও পাসপোর্ট সার্ভারে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য, আইনমন্ত্রী

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, ইফতারে লেবুর শরবতের চাহিদাকে পুঁজি করে একটি সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে এবং কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে। তবে চাষিরা বলছেন ভিন্ন কথা। দেলদুয়ার উপজেলার লেবু চাষি আব্দুল বাতেন, রহিম ও বাদশা জানান, এখন লেবুর মূল মৌসুম নয়, তাই গাছে ফলন কম। উৎপাদন কম থাকায় এবং চাহিদা বেশি থাকায় স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। ভালো দাম পেয়ে তারা খুশি বলে জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ জানান, চলতি বছর জেলায় ১ হাজার ২৫ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১২ হাজার মেট্রিক টন। কৃষি বিভাগ থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রশিক্ষণ ও উন্নত জাতের চারা প্রদান করা হচ্ছে, যাতে সারা বছর লেবু চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রমজানে টাঙ্গাইলে লেবুর দামে আগুন, এক হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রমজানে টাঙ্গাইলে লেবুর দামে আগুন, এক হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ২৩ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে ইফতারে শরবতের অপরিহার্য উপাদান লেবুর দাম এখন টাঙ্গাইলে আকাশচুম্বী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই পণ্যটির দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মৌসুম না হওয়ায় সরবরাহ কম এবং রমজানে বাড়তি চাহিদার কারণে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে জানা গেছে। বর্তমানে খুচরা বাজারে এক হালি লেবু ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতিটি লেবুর দাম পড়ছে ২৫ টাকা।জেলা কৃষি বিভাগের তথ্যমতে, জেলার দেলদুয়ার উপজেলায় লেবুর আবাদ সবচেয়ে বেশি হয়। এছাড়াও সখিপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলায় বাণিজ্যিকভাবে লেবুর বাগান গড়ে উঠেছে। এখানকার উৎপাদিত লেবু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। রমজানকে কেন্দ্র করে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে বর্তমানে প্রতি মণ লেবু ৬ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি লেবুর দাম ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত উঠেছে।স্থানীয় ভোক্তাদের অভিযোগ, ইফতারে লেবুর শরবতের চাহিদাকে পুঁজি করে একটি সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে এবং কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে। তবে চাষিরা বলছেন ভিন্ন কথা। দেলদুয়ার উপজেলার লেবু চাষি আব্দুল বাতেন, রহিম ও বাদশা জানান, এখন লেবুর মূল মৌসুম নয়, তাই গাছে ফলন কম। উৎপাদন কম থাকায় এবং চাহিদা বেশি থাকায় স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। ভালো দাম পেয়ে তারা খুশি বলে জানান।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ জানান, চলতি বছর জেলায় ১ হাজার ২৫ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১২ হাজার মেট্রিক টন। কৃষি বিভাগ থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রশিক্ষণ ও উন্নত জাতের চারা প্রদান করা হচ্ছে, যাতে সারা বছর লেবু চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন।এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×