হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদ নিয়ে আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন




ঢাকা, ৩০ মার্চ – অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই আমরা এ বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌

রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

আ ফ ম খালিদ হোসেনকে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন, রোববার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক জেলায়ও ঈদ উদযাপন হয়েছে। তাই সৌদির সঙ্গে মিল রেখে দেশব্যাপী পবিত্র ধর্মীয় অনুষ্ঠানাবলী পালন করা যায় কি না।

জবাবে খালিদ হোসেন বলেন, আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙি। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘদিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানাদি পালন হয়ে আসছে।

সুতরাং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌ শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চান বলে জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদ নিয়ে আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদ নিয়ে আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ মার্চ – অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই আমরা এ বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।আ ফ ম খালিদ হোসেনকে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন, রোববার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক জেলায়ও ঈদ উদযাপন হয়েছে। তাই সৌদির সঙ্গে মিল রেখে দেশব্যাপী পবিত্র ধর্মীয় অনুষ্ঠানাবলী পালন করা যায় কি না।জবাবে খালিদ হোসেন বলেন, আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙি। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘদিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানাদি পালন হয়ে আসছে।সুতরাং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌ শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চান বলে জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×