ঢাকা, ২৯ অক্টোবর – রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. সিফাত মোর্শেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান (২৪) নামের আরেক যুবক আহত হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে সিফাতকে মৃত ঘোষণা করেন।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
সিফাতের মামা মো. আশিকুর রহমান জানান, এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন সিফাত। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিফাত ও তার বন্ধু রায়হান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান এখন চিকিৎসাধীন।
নিহত সিফাত গেন্ডারিয়ার ধূপখোলা দীননাথ সেন রোডের ২১/বি নম্বর বাসার জাহিদুল ইসলামের সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে সিফাত সবার বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ অক্টোবর ২০২৩





মন্তব্য করুন