হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীর রায়েরবাজারে অস্ত্র ও মাদকসহ ১৮ জন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন


ঢাকা, ২৪ জানুয়ারি – রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তিনি বলেন, শুক্রবার (২৩ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ দল অংশ নেয়। এ সময় শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯) নামে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, একটি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা এবং ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর কর্মকর্তা আরও বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীর রায়েরবাজারে অস্ত্র ও মাদকসহ ১৮ জন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীর রায়েরবাজারে অস্ত্র ও মাদকসহ ১৮ জন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জানুয়ারি – রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।শনিবার (২৪ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, শুক্রবার (২৩ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ দল অংশ নেয়। এ সময় শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯) নামে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, একটি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা এবং ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।সেনাবাহিনীর কর্মকর্তা আরও বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×