হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমার শেষ দিন আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩১ জুলাই – নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার)। নিবন্ধিত দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয়-ব্যয়ের হিসাব চায়নি ইসি।

ইসি জানায়, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামি দলসহ অনেক দল এখনো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। তবে কোনো দল আবেদন করলে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

এর আগে, গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছিলেন। সচিব ওই সময় জানান, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।

রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩১ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমার শেষ দিন আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমার শেষ দিন আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ জুলাই – নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার)। নিবন্ধিত দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয়-ব্যয়ের হিসাব চায়নি ইসি।ইসি জানায়, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামি দলসহ অনেক দল এখনো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। তবে কোনো দল আবেদন করলে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি।এর আগে, গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছিলেন। সচিব ওই সময় জানান, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।সূত্র: জাগো নিউজএনএন/ ৩১ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×