হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


লন্ডন, ০৫ মে – কমনওয়েলথ লিডার্স ইভেন্টে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকেলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে স্থানীয় সময় দুপুর ২টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অনুষ্ঠানটি শুরু হয়।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

অনুষ্ঠানে শেখ হাসিনা ডেলিগেট লাউঞ্জে কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মার্লবোরো হাউসের গার্ডেনে কমনওয়েলথ যৌথ পরিবারের ফটো সেশনে যোগ দেবেন।

শেখ হাসিনা সেখানে প্রধান সম্মেলন কক্ষে কমনওয়েলথ নেতাদের আলোচনায় যোগ দেবেন, যেখানে রুয়ান্ডার প্রেসিডেন্ট এবং অফিসে কমনওয়েলথ চেয়ার পল কাগামে সভাপতিত্ব করবেন।

সন্ধ্যায় তিনি বাকিংহাম প্যালেসে রাজা ও রানী কনসোর্টের রাজ্যাভিষেকের উপলক্ষে আসা রাষ্ট্রপ্রধান, সরকার ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সংবর্ধনায় যোগ দেবেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন অধ্যাপক পায়ম আখাভান। আখাভান আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের ম্যাসি কলেজের সিনিয়র ফেলো, স্থায়ী সালিশি আদালতের সদস্য এবং প্রাক্তন যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের প্রাক্তন আইনি উপদেষ্টা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মে বাকিংহাম প্যালেসে আয়োজিত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভোররাতে ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যে সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের ত্রিদেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ৯ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৫ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৫ মে – কমনওয়েলথ লিডার্স ইভেন্টে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে স্থানীয় সময় দুপুর ২টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে শেখ হাসিনা ডেলিগেট লাউঞ্জে কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মার্লবোরো হাউসের গার্ডেনে কমনওয়েলথ যৌথ পরিবারের ফটো সেশনে যোগ দেবেন। শেখ হাসিনা সেখানে প্রধান সম্মেলন কক্ষে কমনওয়েলথ নেতাদের আলোচনায় যোগ দেবেন, যেখানে রুয়ান্ডার প্রেসিডেন্ট এবং অফিসে কমনওয়েলথ চেয়ার পল কাগামে সভাপতিত্ব করবেন। সন্ধ্যায় তিনি বাকিংহাম প্যালেসে রাজা ও রানী কনসোর্টের রাজ্যাভিষেকের উপলক্ষে আসা রাষ্ট্রপ্রধান, সরকার ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সংবর্ধনায় যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন অধ্যাপক পায়ম আখাভান। আখাভান আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের ম্যাসি কলেজের সিনিয়র ফেলো, স্থায়ী সালিশি আদালতের সদস্য এবং প্রাক্তন যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের প্রাক্তন আইনি উপদেষ্টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মে বাকিংহাম প্যালেসে আয়োজিত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভোররাতে ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যে সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের ত্রিদেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ৯ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ০৫ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×