হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাত হলেই অন্য এক মানুষ হয়ে উঠতেন আলোকনাথ, বিস্ফোরক হিমানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৯ সেপ্টেম্বর – আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর গোটা ভারতজুড়ে আন্দোলন চলছে। এর মধ্যেই শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। এবার বর্ষীয়ান বলিউড অভিনেতার বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্তার অভিযোগ। শক্তিমান অভিনেতা অলোকনাথের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী হিমানি শিবপুরি।

অলোকনাথের বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্তার অভিযোগ। বলিউডের পর্দায় তিনি বরাবরের মতোই সুশীল ব্যক্তির চরিত্রে অভিনয় করে থাকেন। একাধিক ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন অলোকনাথ। অধিকাংশ সময়ই তাকে দেখা গেছে শান্ত ও ভদ্রলোকের চরিত্রে অভিনয় করতে। কিন্তু পর্দার বাইরে একাধিক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। ২০১৮-য় ‘মিটু’ আন্দোলনের সময়েও এ অভিযোগগুলো তোলেন অভিনেত্রীরা। সেই শক্তিমান অভিনেতার বিরুদ্ধে এবার মুখ খুললেন হিমানি শিবপুরি। তিনি বলেন, মদপানের পর এক অন্য মানুষ হয়ে ওঠেন অলোকনাথ।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অলোকনাথ প্রসঙ্গে প্রশ্ন করা হয় অভিনেত্রী হিমানিকে। জনপ্রিয় হিন্দি ছবি ‘হম আপকে হ্যয় কৌন’ ছবিতে দুজনেই অভিনয় করেছিলেন। হিমানি বলেন, আমি অতীতে অলোকনাথের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। তিনি মদ্যপ অবস্থায় না থাকলে অত্যন্ত ভদ্রলোক।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

অলোকনাথের সঙ্গে তার খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ন্যাশনাল স্কুল অফ্ ড্রামায় একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে। এর আগে শুনেছিলাম— মদপানের পর তার আলাদা একটা রূপ দেখা যায়। আমি একবারই এ রূপ দেখেছি। আমরা সবাই একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। ওর স্ত্রী শান্ত করার চেষ্টা করছিলেন। আমিও ওকে নিজেকে সামলানোর পরামর্শ দিই। শেষে ওর আচরণের জন্য ওকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

হিমানি বলেন, শুটিং সেটে কাজের সময় অলোকনাথ খুব শান্ত থাকতেন। কিন্তু রাত ৮টা বাজলেই তিনি এক অন্য মানুষ হয়ে উঠতেন।

আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

রাত হলেই অন্য এক মানুষ হয়ে উঠতেন আলোকনাথ, বিস্ফোরক হিমানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাত হলেই অন্য এক মানুষ হয়ে উঠতেন আলোকনাথ, বিস্ফোরক হিমানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৯ সেপ্টেম্বর – আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর গোটা ভারতজুড়ে আন্দোলন চলছে। এর মধ্যেই শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। এবার বর্ষীয়ান বলিউড অভিনেতার বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্তার অভিযোগ। শক্তিমান অভিনেতা অলোকনাথের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী হিমানি শিবপুরি।অলোকনাথের বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্তার অভিযোগ। বলিউডের পর্দায় তিনি বরাবরের মতোই সুশীল ব্যক্তির চরিত্রে অভিনয় করে থাকেন। একাধিক ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন অলোকনাথ। অধিকাংশ সময়ই তাকে দেখা গেছে শান্ত ও ভদ্রলোকের চরিত্রে অভিনয় করতে। কিন্তু পর্দার বাইরে একাধিক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। ২০১৮-য় ‘মিটু’ আন্দোলনের সময়েও এ অভিযোগগুলো তোলেন অভিনেত্রীরা। সেই শক্তিমান অভিনেতার বিরুদ্ধে এবার মুখ খুললেন হিমানি শিবপুরি। তিনি বলেন, মদপানের পর এক অন্য মানুষ হয়ে ওঠেন অলোকনাথ।সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অলোকনাথ প্রসঙ্গে প্রশ্ন করা হয় অভিনেত্রী হিমানিকে। জনপ্রিয় হিন্দি ছবি ‘হম আপকে হ্যয় কৌন’ ছবিতে দুজনেই অভিনয় করেছিলেন। হিমানি বলেন, আমি অতীতে অলোকনাথের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। তিনি মদ্যপ অবস্থায় না থাকলে অত্যন্ত ভদ্রলোক।অলোকনাথের সঙ্গে তার খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ন্যাশনাল স্কুল অফ্ ড্রামায় একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে। এর আগে শুনেছিলাম— মদপানের পর তার আলাদা একটা রূপ দেখা যায়। আমি একবারই এ রূপ দেখেছি। আমরা সবাই একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। ওর স্ত্রী শান্ত করার চেষ্টা করছিলেন। আমিও ওকে নিজেকে সামলানোর পরামর্শ দিই। শেষে ওর আচরণের জন্য ওকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।হিমানি বলেন, শুটিং সেটে কাজের সময় অলোকনাথ খুব শান্ত থাকতেন। কিন্তু রাত ৮টা বাজলেই তিনি এক অন্য মানুষ হয়ে উঠতেন।আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×